Stokes Performance: “স্টোকস এগিয়ে”, বুমরাহকে খোঁচা ভনের
দেখতে দেখতে একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
Truth Of Bengal: টিম ইন্ডিয়ার পেস বিভাগ প্রধান জাসপ্রিত বুমরাহকে খোঁচা প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভনের। তাঁর বক্তব্য, চলতি সিরিজে তাঁর চেয়ে এগিয়ে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Stokes Performance)। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে স্টোকস সকলের চেয়ে ভালো বোলিং করেছেন। এছাড়া স্টোকসের ভুয়সী প্রশংসা করে তিনি এটাও দাবি করেন যে ইংল্যান্ড অধিনায়ক ভালো করে বুঝে নিয়েছেন যে কোন পিচে কেমন বোলিং করতে হয়।
দেখতে দেখতে একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। খেলা হয়ে গিয়েছে চারটি টেস্ট, যার মধ্যে ইংল্যান্ডের দখলে গেছে দুটি এবং ভারতের একটি। ড্র হয়েছে ম্যানচেস্টার টেস্ট। পরিস্থিতি এই মুহূর্তে এমন যে ভারতের কাছে সিরিজ জয়ের রাস্তা নেই তবে অন্তিম টেস্ট জিতে সিরিজ ড্র করতে পারে। একইভাবে ইংল্যান্ড সুরক্ষিত কারণ তাদের আর হারার ভয় নেই। নয় ড্র হবে, নয় সিরিজ জিতবে তারা (Stokes Performance)।
তবে চলতি সিরিজে বল হাতে দুটি টেস্টে দাগ কাটলেও তেমন প্রভাব ফেলতে পারেননি ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। এই বিষয় তুলে তাঁকে খোঁচা দেন প্রাক্তন ইংরেজ তারকা মাইকেল ভন। তিনি বলেন, “আমার চোখে দেখা বুমরাহ সেরা সিম বোলার। ও যা পারে, সেটা অন্য কেউ পারে না। তবে চলতি সিরিজে স্টোকস ওর চেয়ে এগিয়ে। বরং বলবো সবার থেকে ভালো বোলিং করছে। কোন পিচে কেমন বোলিং করতে হয় সেটা ও ভালো করে বুঝে নিয়েছে। পঞ্চম দিনে ম্যানচেস্টারে যেটা রাহুলকে করলো।” যদিও এবার দেখার বিষয় যে অন্তিম টেস্ট জিতে সিরিজ পরাজয় এড়াতে পারি কিনা ভারত (Stokes Performance)।






