Murshidabad: ছটি তাজা সকেট বোমা ও ৫০০ গ্রাম গান পাউডার সহ গ্রেফতার দুই
Two arrested with six fresh socket bombs and 500 grams of gun powder
Truth of Bengal: রবিবার রাত্রে ছটি তাজা সকেট বোমা ও গান পাউডার সহ দুই জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ( Murshidabad) ডোমকল থানার গড়াইমারী এলাকায়। ডোমকল থানার গড়াইমারী এলাকায় অভিযান চালায় ডোমকল থানা পুলিশ।
[আরও পড়ুনঃ North 24 Pargana: বাজার করে ফেরা হল না, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের]
পুলিশ সুত্রে জানা যায়, ধৃতদের নাম লাল্টু বিশ্বাস (৪২) ও জালাল মন্ডল। উভয়ের বাড়ি মুর্শিদাবাদের ( Murshidabad) ডোমকল থানার গড়াইমারী এলাকায়। ডোমকল থানার গড়াইমারী এলাকায় অভিযান চালায় ডোমকল থানা পুলিশ। অভিযানের সময় সেখানে দুই ব্যক্তিকে সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ছটি তাজা সকেট বোমা ও ৫০০ গ্রাম গান পাউডার। তারপর দুজনকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ। ধৃতদের সাত দিনের পুলিশ হেপাজতের অবেদন চেয়ে আদালতে পাঠায় পুলিশ।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
তবে ওই দুই ব্যক্তি কী কারণে তাজা সকেট বোমা বানিয়েছিল তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।কারণ বেশ কিছুদিন থেকে ডোমকলে কখনো বোমা বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হচ্ছে, আবার কখনো বাড়ির পিছন থেকে তাজা সকেট বোমা উদ্ধার হচ্ছে। তারপর থেকেই ডোমকলের এসডিপিও নেতৃত্বে সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বাড়ি ও আশেপাশে এলাকা তল্লাশি চালাছে পুলিশ। তাজা সকেট বোমা ও ৫০০ গ্রাম গান পাউডার উদ্ধারের ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে ডোমকল থানার পুলিশ।






