রাজ্যের খবর

Murshidabad Congress: মুর্শিদাবাদ জেলা কংগ্রেস অফিসে পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন

On Independence Day, MP Adhir Ranjan Chowdhury led flag-hoisting at the district Congress office, honoring martyrs and calling for unity and secular patriotism across all communities.

Truth Of Bengal: সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে মুর্শিদাবাদেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো স্বাধীনতা দিবস(Murshidabad Congress)। সকালেই মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয় দিনটির অনুষ্ঠানের। পতাকা উত্তোলন করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ও বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

[আরও পড়ুনঃ Bhangar Clash: স্বাধীনতা দিবসের দিনেও রাজনৈতিক উত্তেজনা ভাঙ্গড়ে, তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ ]

এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং অসংখ্য কর্মী-সমর্থক(Murshidabad Congress)। পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশন করে সকলেই দেশের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন— “দেশটা আমার নয়, আমাদের। এই দেশ কারও একার নয়, হিন্দু নয়, মুসলমান নয়— এই দেশ সকল সম্প্রদায়ের(Murshidabad Congress)।” তিনি একতার বার্তা দিয়ে আরও জানান, স্বাধীনতা সংগ্রামের মূল চেতনা ছিল সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সকলের মিলিত প্রচেষ্টা, আর সেই চেতনাকে অটুট রাখা প্রত্যেক ভারতবাসীর দায়িত্ব।