Jhargram Seizure: উদ্ধার হল ৩৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ, গ্রেফতার ৩
In a major bust on NH-6 in Beliabera, Jhargram, police recovered around 3,500 bottles of banned cough syrup from a truck en route from Howrah to Sambalpur.
Truth Of Bengal: ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার পুলিশের বড় সাফল্য(Jhargram Seizure)। বৃহস্পতিবার গভীর রাতে ফেকো এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে তল্লাশি অভিযানে একটি ট্রাক থেকে উদ্ধার হল প্রায় ৩৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ। ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে তিনজন পাচারকারী কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন উড়িষ্যার বাসিন্দা রোহিত সিং, পঙ্কজ শাহ ও গরদীপ সিং। ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ট্রাকটি হাওড়ার ধুলাগড় থেকে উড়িষ্যার সম্বলপুরে যাচ্ছিল।
[আরও পড়ুনঃ Murshidabad Congress: মুর্শিদাবাদ জেলা কংগ্রেস অফিসে পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন]
পুলিশের তল্লাশিতে উদ্ধার হয় এই সিরাপ। এবং ঘটনাস্থলেই তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ(Jhargram Seizure)। বিপুল পরিমাণ কফ সিরাপ কোথা থেকে আনা হয়েছিল ও কোথায় পাচার হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তল্লাসি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর-২ ব্লকের বিডিও নিলোৎপল চক্রবর্তী, বেলিয়াবেড়া থানার ওসি নিলু মন্ডলসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
FB POST: https://www.facebook.com/truthofbengal
পাশাপাশি আটক করা হয়েছে ওই ট্রাকটিও। শুক্রবার ধৃতদের ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হলে আদালত ৩ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে।


