Bhangar Clash: স্বাধীনতা দিবসের দিনেও রাজনৈতিক উত্তেজনা ভাঙ্গড়ে, তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ
In Bhangar’s Ghatkopukur Khapaara area, tensions flared during simultaneous Independence Day flag-hoistings by ISF MLA Naushad Siddiqui and TMC MLA Shawkat Molla.
Truth Of Bengal: ইয়ামুদ্দিন সাহাজী, ভাঙ্গড়: তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ঘটকপুকুর খাঁ পাড়া এলাকায়(Bhangar Clash)। ঘটনার সূত্রে জানা যায় আজ এই এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করতে আসেন ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অন্যদিকে একই জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
[আরও পড়ুনঃ Momin Sheikh: চেন্নাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হরিহরপাড়ার পরিযায়ী শ্রমিকের, আহত আরও ৭ জন]
অভিযোগ ওই জায়গাতেই পতাকা তোলা কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় পরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মারধর করে বলে অভিযোগ আইএসএফের বিরুদ্ধে(Bhangar Clash)। যদিও অস্বীকার করে আইএসএফ।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এই ঘটনায় উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ঘটনার পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ভাঙ্গড় থানার পুলিশ।


