রাজ্যের খবর

Marriage fraud: বিয়ের প্রতিশ্রুতি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার বিএসএফ কনস্টেবল

Marriage fraud alert: BSF constable Mohammad Nishad Ali in New Town arrested for duping multiple women with fake marriage, land and car promises, extorting lakhs.

Truth Of Bengal: ইয়ামুদ্দিন সাহাজী (নিউ টাউন): বিয়ের প্রতিশ্রুতি, জমি এবং গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক মহিলার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল মোহাম্মদ নিষাদ আলী নামে এক বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে(Marriage fraud)। অভিযুক্ত কনস্টেবল দীর্ঘদিন ধরেই নিউটাউনের সাপুজি এলাকায় এইভাবে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ।

[আরও পড়ুনঃ Pant caution: “সেরম হলে খেলা উচিত নয়” পান্থের চোট নিয়ে বক্তব্য শাস্ত্রীর]

টেকনোসিটি থানায় একাধিক ভুক্তভোগী মহিলা অভিযোগ দায়ের করলে, পুলিশ তদন্তে নেমে অবশেষে অভিযুক্ত কনস্টেবলকে নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করে(Marriage fraud)। আজ তাঁকে বারাসাত মহকুমা আদালতে তোলা হয়েছে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

পুলিশ সূত্রে খবর, প্রতারক কনস্টেবল বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন(Marriage fraud)। আবার কাউকে জমি বা গাড়ি কিনে দেওয়ার নাম করে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ।

Related Articles