খেলা

Pant caution: “সেরম হলে খেলা উচিত নয়” পান্থের চোট নিয়ে বক্তব্য শাস্ত্রীর

Pant caution emerges as Ravi Shastri advises against playing Rishabh Pant in Manchester Test if he can’t keep wickets, stressing fielding risks and urging rest for Oval.

Truth Of Bengal: ম্যানচেস্টার টেস্টের আগে টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থের চোট নিয়ে বক্তব্য রাখলেন দলে প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী(Pant caution)। প্রাক্তন হেড স্যারের মতে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে না খেলতে পারলে চতুর্থ টেস্ট খেলা উচিত নয় তাঁর। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে ম্যানচেস্টারে খেলতে না পারলে পান্থের উচিত পঞ্চম টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করা।

[আরও পড়ুনঃ Bengali Language Movement: বিহার ছেড়ে কেন বাংলার অন্তর্ভুক্ত হয় পুরুলিয়া ? জানেন ইতিহাস]

ঘটনার সূত্রপাত লর্ডসে তৃতীয় টেস্ট থেকে। উইকেট কিপিং করতে গিয়ে আঘাত পান পান্থ। এরপর তাঁর পরিবর্তে কিপিং করতে নামেন ধ্রুব জুড়েল। যদিও দুটি ইনিংসে ব্যাট করতে নামেন পান্থ(Pant caution)। প্রথম ইনিংসে বেশ ভালো পারফর্ম করেন। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন তিনি রান আউট না হলে ম্যাচে এগিয়ে থাকার সুযোগ ছিল ভারতের। যদিও দ্বিতীয় ইনিংসে তেমন দাগ কাটতে পারেননি। তবে সবমিলিয়ে, ব্যাটিং তিনি করতে পারছেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

তবুও চতুর্থ টেস্টের আগেও এই ব্যাপারে চিন্তায় রয়েছে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী মনে করেন যে তেমনটা হলে ম্যানচেস্টারে না খেলাই ভালো পান্থের(Pant caution)। তিনি বলেন, “উইকেট কিপিং না করতে পারলে ওর ফিল্ডিং করা উচিত। তবে সেটা হলে ওর চোট কিন্তু আরো বাড়তে পারে এবং তাতে আরো বিপদ বাড়বে। গ্লাভস থাকলে বরং সুবিধা হবে। সেক্ষেত্রে ওকে কিপার ব্যাটার হিসেবেই খেলতে হবে। সেটা যদি না হয়, তাহলে ওর খেলা উচিত নয়। ওর শেষ টেস্টের জন্য প্রস্তুতি নেওয়া উচিত।” এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়।

Related Articles