রাজ্যের খবর

Mamata Banerjee Protests: সরকারি মঞ্চে বাংলার ব্যবহার বৃদ্ধি-বীরভূমে প্রথম ঝলক

সোমবার বীরভূমে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে মিছিলের নেতৃত্বে রাজ্যের মুখ্যমন্ত্রী। তার আগে বীরভূমের গীতাঞ্জলি স্টেডিয়ামে এক প্রশাসনিক বৈঠকে অংশ নেন মুখ্যমন্ত্রী।

জয় চক্রবর্তী: বাংলা ও বাঙালিদের উপর ক্রমবর্ধমান ভাষাগত অত্যাচার এবং অপমানের বিরুদ্ধে এবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বীরভূমে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে মিছিলের নেতৃত্বে রাজ্যের মুখ্যমন্ত্রী। তার আগে বীরভূমের গীতাঞ্জলি স্টেডিয়ামে এক প্রশাসনিক বৈঠকে অংশ নেন মুখ্যমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে, সরকারি এই বৈঠকের মঞ্চে সম্পূর্ণ বাংলায় লেখা ব্যানার ব্যবহৃত হয়েছে—যা একপ্রকার নতুন দিশার ইঙ্গিত বলে মনে করছেন প্রশাসনিক মহল (Mamata Banerjee Protests)।

আরও পড়ুন: Behula River: স্বামী লখিন্দরকে নিয়ে যে নদীতে ভেসেছিল বেহুলার ভেলা

এতদিন ধরে বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠকে সরকারি মঞ্চের ব্যানারে বেশিরভাগটা ইংরেজি লেখাই দেখা যেত। কিন্তু সম্প্রতি বাংলা ভাষার উপর যে ‘সন্ত্রাস’ এবং অবহেলার অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে রাজ্য সরকার বাংলা ভাষা ব্যবহারের ওপর বিশেষ জোর দিতে শুরু করেছে। তারই প্রথম স্পষ্ট প্রতিফলন দেখা গেল সোমবারের প্রশাসনিক সভায়। মঞ্চে ‘প্রশাসনিক বৈঠক’ লেখাটি ছিল গর্বিত বাংলায়। এটি শুধুমাত্র প্রতীকী বার্তা নয়,বরং বাংলা ভাষাকে সম্মান দেওয়ার এক সুস্পষ্ট প্রশাসনিক ঘোষণা (Mamata Banerjee Protests)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

Related Articles