Malda: মালদায় ফের দুষ্কৃতী হামলা! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই ব্যবসায়ী
আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী মনোজিৎ মণ্ডলকে তরিঘড়ি রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Truth of Bengal: ফের শুট আউটের ঘটনায় আহত এক ব্যবসায়ী। ব্যবসায়ীকে গুলি করে তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ ব্যবসায়ি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কর্তি পাড়া এলাকায়। আহত ব্যবসায়ীর নাম মনোজিৎ মন্ডল বয়স আনুমানিক ৪৫ বছর। বাড়ি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর স্টেশন সংলগ্ন এলাকায়। ব্যবসায়ীর পরিবারে রয়েছে স্ত্রী লেখা মন্ডল ও এক মেয়ে। মনোজিৎ মন্ডল একজন সব্জি ব্যবসায়ী। (Malda)
[আরও পড়ুনঃ Bengali Rights: বাংলা ভাষাকে রক্ষার জন্য সবাইকে এক হতে হবে]
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো নিজের চার চাকা গাড়ি করে মালদার গাজোল থেকে টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় কর্তিপাড়ায় এলাকায় মোটরবাইকে চারজন দুষ্কৃতী ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায়। দুষ্কৃতির ছোড়াগুলি ব্যবসায়ির গলায় ও পিঠে লাগে। এরপর ব্যবসায়ীর কাছে থাকা তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী মনোজিৎ মণ্ডলকে তরিঘড়ি রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে একটি গুলি শরীর থেকে বের করলেও তাকে একটি গুলি এখনো ওই ব্যবসায়ী শরীরে রয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়। সেই গুলিটি আজ অপারেশন করে বের করা হবে বলেও জানা যায়। রাতে খবর পেয়ে স্থানীয় বংশীহারী থানার পুলিশ তদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। (Malda)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
এই বিষয়ে মালদা মেডিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুলিবিদ্ধ ব্যবসায়ীর দাদা মানিক মন্ডল জানান, “অন্যান্য দিনের মতো গতকাল রাতেও আমার দাদা কাঁচামালের টাকা কালেকশন করে মালদার গাজল থেকে চার চাকা গাড়ি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুটি বাইকে করে চারজন দাদার পিছু ধরে। এরপর কর্তি পাড়া এলাকায় দাদাকে লক্ষ্য করে পাঁচ পাঁচটি গুলি ছোড়ে। দুটি গুলি দাদার শরীরে লাগে। সেখানে দাদা আহত হয়। এরপর দুষ্কৃতীরা দাদার কাছে থাকা তিন লক্ষ টাকা সহ মোবাইল নিয়ে পালিয়ে যায়। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসে। চিকিৎসার জন্য তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রাতে ভর্তি করা হয় দাদাকে। বর্তমানে দাদা আশঙ্কা জনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।” তিনি আরও জানান এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ।(Malda)





