দেশ

Palghar Murder: রিয়েল লাইফেই ‘দৃশ্যম’, স্বামীকে খুন করে মেঝের নিচে পুঁতে রাখার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

নিজের স্বামীকে খুন করে ঘরের মেঝের নীচে পুঁতে রাখার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।

Truth of Bengal: এ যেন পুরো বলিউড সিনেমা। বলিউড ছবির রুদ্ধশ্বাস কাহিনির মতোই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। মহারাষ্ট্রের পলঘর জেলার নালাসোপারায় নিজের স্বামীকে খুন করে ঘরের মেঝের নীচে পুঁতে রাখার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিজয় চবন (৩৫)। গত ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। স্ত্রী কোমল চবনের (২৮) সঙ্গে তিনি থাকতেন নালাসোপারা পূর্বের গদগাপাড়া এলাকায়, মুম্বই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে (Palghar Murder)।

আরও পড়ুন: Malda: মালদায় ফের দুষ্কৃতী হামলা! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই ব্যবসায়ী

সোমবার সকালে বিজয়ের ভাইয়েরা তাঁর খোঁজে বাড়িতে আসেন। সেখানে এসে তাঁরা লক্ষ করেন, ঘরের মেঝের কিছু টাইলসের রং বাকি অংশের সঙ্গে মিল খাচ্ছে না। সন্দেহ হয় তাঁদের। ওই টাইলস খুলতেই প্রথমে একটি স্যান্ডো গেঞ্জি নজরে আসে, তার পরেই আসে দুর্গন্ধ। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে টাইলসের নিচে খোঁড়া জায়গা থেকে উদ্ধার করে বিজয়ের পচাগলা দেহ। মৃতদেহ দেখে নিশ্চিত হন তাঁর পরিবারের সদস্যরা (Palghar Murder)।

পুলিশের প্রাথমিক অনুমান, বিজয় চবনকে খুন করা হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে সন্দেহের তালিকায় রয়েছেন তাঁর স্ত্রী কোমল এবং এক প্রতিবেশী যুবক মনু। জানা গিয়েছে, কোমল এবং মনুর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, এবং তাঁরা গত দু’দিন ধরে পলাতক। বর্তমানে এই দু’জনই পুলিশের কাছে প্রধান সন্দেহভাজন। পলঘর থানার এক আধিকারিক জানান, “ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা পরিকল্পিত খুন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। শীঘ্রই তাঁদের গ্রেফতার করা হবে (Palghar Murder)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

এই ঘটনা সামনে আসতেই ‘দৃশ্যম’ ছবির কাহিনির সঙ্গে এর অদ্ভুত মিল টেনে এনে অবাক হচ্ছেন বহু মানুষ। তবে বাস্তবে এমন নির্মম ঘটনার কথা শুনে শিউরে উঠেছেন সকলে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুনের মোটিভ ও সময় নির্ধারণ করতে ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি, অভিযুক্তদের গতিবিধির খোঁজে নজরদারি চালানো হচ্ছে একাধিক জায়গায় (Palghar Murder)।

Related Articles