
The Truth of Bengal: বর্ষা শুরু হতেই নদী ফুলেফেঁপে উঠছে।উত্তরবঙ্গের অন্যান্য নদীর মতোই মহানন্দাতেও জল বাড়ছে।শ্রাবণে বৃষ্টির পরিমাণ বাড়তেই বুক বুক দুরদুর করছে নদীপারের মানুষের। এমনিতে বলা হয় নদীর পারে বাস,চিন্তা বারোমাস। আর লাগাতার বৃষ্টির ধাক্কায় অস্থির একের পর নদী।
এরমধ্যে মহানন্দার তীরবর্তী এলাকার মানুষ জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন।ফি বছর এই সমস্যার মধ্যে তাঁদের পড়তে হয়,পুজোর আগে আবার বাড়ি ফেরার সাহস পান বন্যাকবলিত এলাকার মানুষ।সমস্যার সুরাহায় স্থায়ী পরিকল্পনা নেওয়া হচ্ছে।তৈরি হচ্ছে ফ্লাড সেন্টার।মালদার বালুচরে তৈরি করা হচ্ছে ফ্লাড সেন্টার।যারজন্য খরচ ধরা হয়েছে ৬১লক্ষ টাকা।
বালুচর এলাকায় জেলা ক্রীড়া সংস্থার মাঠের পাশে একটি ফাঁকা জায়গা রয়েছে। সেখানে তিন তলা ভবন তৈরির ভাবনা নেওয়া হয়েছে। তিন তলায় প্রায় ১৫০ টি পরিবার থাকতে পারবে।উত্তরবঙ্গের মানুষ আশা করছেন,ফ্লাড সেন্টার তৈরি হলে তাঁরা নিরাপদ আশ্রয় খুঁজে পাবেন বন্যার সময়।আগ্রাসী নদীর রোষের মুখ থেকে তাঁরা বাঁচতে পারবেন বলেও প্রত্যাশা মালদাবাসীর।






