আরজিকর কান্ড থেকে শিক্ষা, বারুইপুর হাসপাতালে পুলিশ কিয়স্ক, বসছে অতিরিক্ত সিসি ক্যামেরা
Learning from Arjikar case, police kiosk in Baruipur hospital, additional CCTV cameras are installed

Truth Of Bengal: আরজিকর কান্ড থেকে শিক্ষা, বারুইপুর হাসপাতালে হতে চলেছে পুলিশ কিয়স্ক, বসছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। বৃহস্পতিবার বারুইপুর মহাকুমা হাসপাতালে সুপারের ঘরে এক উচ্চপর্যয়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, বারুইপুরের মহকুমা শাসক চিত্রদীপ সেন, বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস, বারুইপুর থানার আইসি সৌমজিৎ রায়, বারুইপুর হাসপাতালে সুপার ধীরাজ রায়, অ্যাসিস্ট্যান্ট সুপার শ্যামল চক্রবর্তী সহ একাধিক ডক্টরস এবং আধিকারিকগণ।
এই বৈঠকে মূলত বারুইপুর মহাকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা বিষয়, সিসিটিভি ক্যামেরা, পুলিশ কিয়স্ক, অগ্নি নির্বাপন ব্যবস্থা ও হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন সমস্ত প্রসঙ্গ নিয়েই সুবিস্তারে আলোচনা হয়েছে। সমস্ত সমস্যাগুলোই অতিসত্বর সমাধান করা হবে বলে জানান তিনি।






