রাজ্যের খবর

Land Dispute: সোনারপুরে খাসজমি দখল ঘিরে রণক্ষেত্র, হামলা-হুমকির অভিযোগ

land dispute between neighbouring families in Sonarpur over khass land escalates into violent clash; multiple women and a minor injured.

Truth Of Bengal: সোনারপুর, লোকেশ হালদার: খাসজমি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল সোনারপুর ব্লকের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত এলাকা। দুই প্রতিবেশী পরিবারের মধ্যে তীব্র বিবাদ, অভিযোগ-পাল্টা অভিযোগ, এমনকি মহিলাদের উপর ধারাল অস্ত্র দিয়ে হামলার ঘটনাও ঘটেছে।(land dispute) গুরুতর আহত হয়েছেন একাধিক মহিলা ও নাবালক। ঘটনায় অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য পবিত্র হালদারের দিকে। বিগত ২২ বছর আগে তৎকালীন শাসকদল বামফ্রন্টের আমলে কুপাদ লস্কর নামে এক ব্যক্তিকে খাস জমিতে থাকার অনুমতি দেওয়া হয়েছিল বলে দাবি। দীর্ঘদিন সেখানে না থাকলেও, সম্প্রতি বাড়ি নির্মাণ করতে গিয়ে প্রতিবেশী তপন বৈদ্য ও প্রবীর বৈদ্যর পরিবারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে কুপাদ। অভিযোগ, কুপাদের পক্ষ নিয়েই পরিস্থিতি উত্তপ্ত করেন পঞ্চায়েত সদস্য পবিত্র হালদার। উপস্থিত থেকেও হামলা থামাননি, বরং হুমকি দেন বলে দাবি আক্রান্তদের।

[আরও পড়ুনঃ Lip Discoloration: ঠোঁটে দেখা দিচ্ছে কালো দাগছোপ, ঘরোয়া উপাদানে কীভাবে দূর করবেন ঠোঁটের দাগছোপ]

আক্রান্ত পরিবারের তরফে জানানো হয়েছে, মহিলাদের মারধর করা হয়, নাবালককে শাবল দিয়ে মারা হয়। বাধা দিলে বলা হয়— “পার্টি-পুলিশ যাকেই বলবি, দেখে নেব!” এমনকি তাদের জমি জোর করে বিক্রি করে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ (land dispute)৷ অভিযুক্তদের মধ্যে রয়েছে সাহিদা লস্কর, ঝন্টু, কুপাদ ও সাহিল। পাল্টা কুপাদের দাবি, বৈদ্য পরিবারের লোকেরা তাদের গাছ কেটে দিয়েছে এবং ঘর করতে বাধা দিয়েছে। তারাও থানায় অভিযোগ দায়ের করেছেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

উভয় পক্ষের দাবি— তারা বহু বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। কিন্তু জমির দখল, রাজনৈতিক মদত, এবং হুমকি-হামলার অভিযোগ ঘিরে পরিস্থিতি এখন প্রবল উত্তপ্ত(land dispute)। স্থানীয়দের আশঙ্কা, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে বড় কোনও অশান্তি তৈরি হতে পারে। পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে সোনারপুর থানার পুলিশ ৷

Related Articles