দুষ্কৃতীদের গুলিতে নিহত RJD নেতা রাজকুমার রাই, নেপথ্যে জমি-সংক্রান্ত বিবাদ?
নেতাকে হাসপাতালে নিয়ে গেলে, যেখানে কর্মরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Truth Of Bengal: দুষ্কৃতীদের গুলিতে মৃত রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা রাজকুমার রাই ওরফে আল্লা রাই। বুধবার রাতে পাটনায় দুই অজ্ঞাতপরিচ ব্যক্তির গুলিতে তাঁর এই পরিণতি বলে অভিযোগ। বুধবার পুলিশ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। তারা নেতাকে নিয়ে হাসপাতালে যায়, যেখানে কর্মরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
#WATCH | Patna, Bihar: RJD leader Rajkumar Rai shot dead in Patna
Patna East SP Parichay Kumar says, “A person was shot in lane number seventeen in front of Rajendra Nagar Terminal. His name is being told as Rajkumar alias Ala Rai. Accused seen in CCTV footage. There may be… pic.twitter.com/xwzlzVKjYn
— ANI (@ANI) September 11, 2025
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধই এই হামলার কারণ। রাজকুমার জমি-সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পুরো ঘটনার তদন্ত হচ্ছে বলে জানা গিয়েছে।
ঘটনাস্থল থেকে ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এলাকায় পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্তরা গুলি করে পালিয়ে যাচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পাটনা পূর্বাঞ্চলের পুলিশ সুপার পরিচয় কুমার।






