রাজ্যের খবর

Land Clash: সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, ব্যাপক উত্তেজনা এলাকায়

A daylight clash erupted in Harishchandrapur, Malda over a disputed khas land involving indigenous residents and a land-mafia‐linked purchaser.

Truth Of Bengal: মালদা: খাস জমির দখল কে ঘিরে প্রকাশ্য দিবালোকে সংঘর্ষের ঘটনা ঘটলো মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। জমি দখলকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি হরিশ্চন্দ্রপুরে। পরিস্থিতি সামাল দিতে নামলো বিশাল পুলিশ বাহিনী(Land Clash)। দুপক্ষের মধ্যে ব্যাপক লাঠা লাঠি এবং মারধর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো লাঠি হাতে মারপিটের ভিডিও। গন্ডগোলের সূত্রপাত হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় থাকা গরগড়ি ময়দানকে ঘিরে। দীর্ঘদিন ধরেই এই গড়গড়ি মাঠ সরকারি সম্পত্তিতে পরিণত হয়েছে। আগে এই মাঠ স্থানীয় জমিদারদের অধীনে ছিল। কিন্তু এটি ভেস্ট হয়ে যাওয়ায় সরকারের খাতায় চলে আসে। এই নিয়ে মামলা মোকদ্দমা চলছে। অভিযোগ, এই জমি এলাকার কিছু রাজনৈতিক প্রভাবশালী জমি মাফিয়া দশ টাকার স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি করে দিচ্ছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে।

[আরও পড়ুনঃ ATM Attempt: স্বাধীনতা দিবসের আগে শিলিগুড়ির ভাল্লুকগাড়ায় এটিএম লুটের চেষ্টা, এলাকায় ব্যাপক চাঞ্চল্য]

এই নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে মাফিয়াদের গন্ডগোলের ছবিও সামনে এসে ছিল। বৃহস্পতিবার জমির এক ক্রেতা জমিদারদের কাছ থেকে কাগজ মূলে কেনা তার জমি খালি করার জন্য এলাকায় যান(Land Clash)। সেই জমিতে বর্তমানে মাখনা খই প্রস্তুতকারকরা ফরি বসিয়ে ছিল। তাদের সঙ্গে জমির ক্রেতাদের গন্ডগোল বেধে যায়।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এরপরই এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এসে গন্ডগোলে জড়িয়ে পড়ে। জমির ক্রেতাদের সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের লোকেদের প্রকাশ্য সংঘর্ষের ঘটনা ঘটে(Land Clash)। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে জানা যায় দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

Related Articles