রাজ্যের খবর

Temple Land: ইলামবাজারে মন্দিরের জমি দখলের চেষ্টা! ঘটনায় উত্তেজনা এলাকায়

Temple Land dispute sparks violent clash in Ilambazar as villagers resist alleged encroachment on sacred property.

Truth Of Bengal: ইলামবাজার থানার অন্তর্গত সুখবাজার গ্রামে মন্দিরের জমি দখলকে কেন্দ্র করে তীব্র অশান্তির সৃষ্টি হল(Temple Land)। অভিযোগ, শাসক দলের মদতে বাইরের কিছু লোক মন্দিরের জায়গা দখল করতে এলে মন্দির কমিটির সদস্যরা ও স্থানীয় গ্রামবাসীরা একজোট হয়ে বাধা দেন। মন্দির কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাইরের লোকেরা জমি দখল করতে এলে তাদের সঙ্গে অশান্তি বাধে এবং কমিটির কয়েকজন সদস্যকে মারধরও করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা হুমকি দিয়ে বলেন, “ছাব্বিশে ক্ষমতায় এলে মন্দিরের জমিও আর পাবে না।”

[আরও পড়ুনঃ DVC Water: ডিভিসি বেহিসেবি জল ছাড়ায় জলবন্দি একাধিক জেলার মানুষ]

অন্যদিকে হাটপাড়া এলাকার কিছু বাসিন্দার দাবি, সরকারি জমিতে সরকারি প্রকল্প হোক, সেটাই স্বাভাবিক। যারা বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয়— এমন দাবি তুলেছেন তারা(Temple Land)। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন চরম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আছে ইলামবাজার থানার বিরাট পুলিশ বাহিনী। অভিযোগ পুলিশের সামনেই মারধর করা হয় মন্দির কমিটির সদস্যদের। পাশাপাশি আরও অভিযোগ ইলামবাজার থানার অফিসার ইনচার্জ দেবাশীষ পন্ডিত মন্দিরে ১৪৪ ধারা জারি করার কথাও বলেন।

FB POST:https://www.facebook.com/truthofbengal

অন্যদিকে দীর্ঘ সময় ধরে মন্দিরের দখলে থাকা জমিতে হচ্ছে উপস্বাস্থ্য কেন্দ্র। সেই জমি বাদে সীমানা নির্ধারণ করে পাঁচিল করে দেওয়ার দাবি জানাচ্ছেন মন্দির কমিটির সদস্যরা(Temple Land)। কিন্তু তাদের অভিযোগ মন্দিরের জমি দখল করার চেষ্টা করছে কিছু অহিন্দু লোকজন। এই বিষয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হস্তক্ষেপ দাবি করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Related Articles