Diamond Harbour: ডায়মন্ড হারবার হুগলি নদীতে পড়ে গিয়ে তলিয়ে গেলেন এক মৎস্যজীবী
তারপর থেকে দীর্ঘক্ষণ খোঁজখবর চালানো হলেও এখনো পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি।
Truth of Bengal: ডায়মন্ড হারবার (Diamond Harbou)হুগলি নদীতে হঠাৎ করেই বেসামাল হয়ে পড়ে গিয়ে তলিয়ে গেল মৎস্যজীবী। ডায়মন্ড হারবার সুলতানপুর মৎস্য বন্দরেই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় ওই মৎস্যজিবির নাম আসিস দে সবাই ছট্টু নামেই চিনত। শ্রীহরি নামক ট্রলারে কাজ করতেন তিনি।
[আরও পড়ুনঃ Shibu Soren: প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন]
এইদিন সকাল থেকেই গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ওই ট্রলারটি আর তখনই সুলতানপুর মৎস্য ঘাট থেকে হঠাৎ করে ট্রলারে উঠতে গিয়ে বেসামাল হয়ে হুগলি নদীতে পড়ে যায় ওই মৎস্যজীবী। তারপর থেকে দীর্ঘক্ষণ খোঁজখবর চালানো হলেও এখনো পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি।(Diamond Harbou)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন কেউ জানানো হয়েছে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে। স্থানীয় মানুষদের দাবি নিখোঁজ ঐ মৎস্যজীবী আসিস অত্যাধিক মদ্যপান করেছিল এবং ট্রলারে উঠতে যাওয়ার সময় বেসামাল হয়ে হুগলি নদীতে পড়ে যায়। নদীতে রোলিং যথেষ্ট বেশি থাকাতেই মুহূর্তের মধ্যে তলিয়ে যায় তার দেহ। তবে ইলিশ ধরতে যাওয়ার আগেই ডায়মন্ডহারবারের মৎস্যজীবীর এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ইতিমধ্যেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।(Diamond Harbou)






