কলকাতারাজ্যের খবর

Nabanna Abhbijan: নবান্ন অভিযান: অসুস্থ হলেন অভয়ার মা, ভর্তি করা হয়েছে হাসপাতালে

নবান্নের দিকে যাওয়ার বিভিন্ন পথে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা।

Truth of Bengal: নবান্ন অভিযানে চাঞ্চল্যকর মোড়। প্রতিবাদ করতে নেমে অসুস্থ হয়ে পড়েন অভয়ার মা এবং তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে সুর চড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং জানান যে তিনি নির্যাতিতার মায়ের সঙ্গে দেখা করতে যাবেন হাসপাতালে। এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, “পুলিশের লাঠিচার্জের জন্য বহু আন্দোলনকারী আহত হয়েছেন। অনেকে হাসপাতালে ভর্তি।” (Nabanna Abhbijan)

[আরও পড়ুনঃ Rakhi Celebration: সিউড়ি যৌনপল্লিতে উৎসবের আমেজ, পৌরসভার চেয়ারম্যানকে রাখি পরালেন যৌনকর্মীরা]

প্রসঙ্গত, নবান্ন অভিযানকে ঘিরে যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা রাজ্য। নবান্নের দিকে যাওয়ার বিভিন্ন পথে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। সাঁতরাগাছিতে ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন বিক্ষোভকারীদের দল। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান পর্যন্ত তোলেন তাঁরা। এমনকি পুলিশকে লক্ষ্য করে কাঁচের বোতল সহ একাধিক জিনিসপত্রও ছোড়া হয় তাঁদের তরফ থেকে।(Nabanna Abhbijan)

তবে উগ্রতার মাত্রা দ্বিগুণ ছিল পার্ক স্ট্রিটে। বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী সহ অন্যান্য আন্দোলনকারীরা ব্যারিকেড টপকাতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয় লাঠিচার্জ করতে। যদিও পুলিশপক্ষেরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, বহু বিক্ষোভকারীকে আটক পর্যন্ত করা হয়। ঘটনার জেরে বেশ চাঞ্চল্য ছড়ায় সেই এলাকায়।(Nabanna Abhbijan)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

কিন্তু এদিন পুলিশের লাঠির আঘাত খেতে হয় অভয়ার মাকেও। তাঁর কপালের একপাশ ফুলে যায় বলে খবর। তাঁর অভিযোগ পুলিশের টানাহেঁচড়ার ফলে তাঁর শাখা ভেঙ্গে গিয়েছে। তবে তা উপেক্ষা করে তিনি ও অভয়ার পিতা কয়েকজন বিক্ষোভকারীকে নিয়ে এগোতে থাকেন নবান্নের দিকে। রেসকোর্সে ব্যারিকেড থাকায় তার পাশে অবস্থানে বসে পড়েন অভয়ার পরিবার সহ সকল আন্দোলনকারী। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিলোত্তমার মা।

Related Articles