রাজ্যের খবর

Bomb Threat: নওদার গঙ্গাধারী স্কুল এলাকায় সাতটি তাজা বেমা উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

Bomb Threat unfolds as Murshidabad police recover seven live bombs in plastic jar near Gangadhari School

Truth Of Bengal: মুর্শিদাবাদের নওদা থানার সাহাজীপাড়া গঙ্গাধারী স্কুল সংলগ্ন জঙ্গলে একটি প্লাস্টিকের জারে বোমা রয়েছে বলে গোপন সুত্রে খবর পায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ( Bomb Threat)। সোমবার সকালে গঙ্গাধারী স্কুলের একদম পাশে জারে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। নওদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে।

[আরও পড়ুনঃ India Injuries: চোটের ছোবলে টালমাটাল টিম ইন্ডিয়া! কে খেলবেন ম্যাঞ্চেস্টারে?]

পুলিশ সুত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সুত্রে খবর পায় নওদার সাহাজীপাড়া গঙ্গাধারী স্কুল সংলগ্ন জঙ্গলে একটি প্লাস্টিকের জারে বোমা রয়েছে( Bomb Threat)। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি যায় পুলিশ। বোম গুলো নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এলাকা ঘিরে রাখে পুলিশ। সোমবার সকালে বোম স্কোয়াডের টিম এসে প্লাস্টিক জারটি পরীক্ষা করে সাতটি তাজা বোমা উদ্ধার করে বলে জানাযায় পুলিশ সুত্রে(Bomb Threat)। জারে বোমা গুলি কে বা কারা রেখেছে তার তদন্ত করে দেখছে নওদা থানার পুলিশ।

Related Articles