রাজ্যের খবর

ডিভিসির ছাড়া জলে ভাসছে খানাকুল, বন্যার পঞ্চম দিনেও দুর্ভোগে এলাকাবাসীরা

Khanakul is floating in the water without DVC, local residents are suffering on the fifth day of flood

Truth Of Bengal : আরামবাগ : সৌভিক গোস্বামী : ডিভিসির ছাড়া জলে খানাকুলের বন্যা পরিস্থিতির পঞ্চম দিনেও দুর্ভোগের চিত্র এতটুকু বলদায়নি। বাড়িঘর থেকে দোকান সবই এখনও জলের তলায়। এমনকী খানাকুলের রাজহাটি-১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের একতলা পুরোপুরি জলমগ্ন।

কার্যালয়ে তালা থাকায় মানুষের পরিষেবা দেওয়ারও কোনও উপায় নেই। এখানকার গ্রামীণ ব্যাংকের একতলা জলের তলায় থাকায় পুরোপুরি বন্ধ রয়েছে পরিষেবা। বাজার থেকে মানুষকে বাড়ি ফিরতে এক কোমর এর উপর জল পেরিয়ে যেতে হচ্ছে। রাতে বেরনোর কোনও উপায় নেই। তাই সকালে বাজার সংগ্রহ করে এক কোমরের বেশি জল পেরিয়ে যেতে হচ্ছে।
সমস্ত পাকাবাড়ি জলের তলায়। গোটা খানাকুলের মানুষ এখন অপেক্ষায় আছেন কবে এই পরিস্থিতি পরিবর্তন হবে।

Related Articles