রাজ্যের খবর

ধনতেরাসে লক্ষ্মীর আহ্বানে সোনা, কাঁসা, প্রদীপ কেনা, উপচে পড়া ভিড় বর্ধমানে

পূর্ব বর্ধমান, পিন্টু প্যাটেল: জীবনে যাতে ধন-সম্পত্তি বা অর্থের অভাব না হয় সেজন্য ‘ধনতেরাস’ উৎসব পালিত হয়। এবছর তিথি অনুযায়ী ১৮ ই অক্টোবর, শনিবার ধনতেরাসের দিন। মনে করা হয়, এই দিন কোন ধাতু (Dhanteras Festival) কিনলে বাড়িতে লক্ষীর বাস হয়। সেই ধারণা অনুযায়ী, ধন্তেরাস উপলক্ষে বাজারে ভিড় সাধারণ মানুষের।

আরও পড়ুনঃ দীপাবলিতে কোন রঙের মোমবাতি জ্বালানো শুভ? বাস্তুশাস্ত্র বলছে নির্দিষ্ট দিকের কথাও

সেই হিড়িকে বর্ধমান শহরের প্রতিটি দোকানে সোনার ওপর থেকে শুরু করে কাঁসা বা পেতল কিনতে ভিড় করেছে সব ধর্মের মানুষ। একটা সময় ধনতেরাস প্রচলিত ছিল অবাঙালিদের মধ্যে। এখন বাংলার বারো মাসে তেরো পার্বণের মধ্যে ধনতেরাসও ঢুকে পড়েছে। (Dhanteras Festival)

গ্রাফিক্স: নিজস্ব

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

আবার দেখা যায় সবরকমের মানুষ যার যেমন ক্ষমতা তাঁরা তেমনভাবে জিনিস কেনাকাটি করেন। কেউ খানের লক্ষী গণেশ আবার কেউ বাড়িতে লবঙ্গ বা ঝাঁটা কিনে নিয়ে যান। এতে লক্ষ্মীর ভাষায় বলে এমনই ধারণা সাধারণ মানুষের সেই উপলক্ষে বর্ধমান শহরের ভিড় মানুষের, পাশাপাশি দীপাবলি উপলক্ষে বাজারে বিক্রি হয়েছে নানা রকমের জিনিস। যেমন,  মাটির প্রদীপ, নানা রকম রংবেরঙী আবির, বাড়িতে সাজানোর রংবেরঙের অন্যান্য জিনিসপত্র। পাশাপাশি ছিল কিছু সবুজ বাজি, এই কালীপুজোর আগের দিনে এই দীপাবলি আর সেই দিনকে সামনে রেখে প্রতিটি বাড়ির ছাদে সাজানো হয়, নানান রকম লাইট থেকে শুরু করে মাটির প্রদীপ। এদিন সে সবই সংগ্রহ করে সাধারণ মানুষ। (Dhanteras Festival)

Related Articles