ছট পুজো উপলক্ষে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগ, ব্রতচারীদের হাতে গম-চাল বিতরণ
সত্যেন মহন্ত, উত্তর দিনাজপুর: শ্যামা পুজোর রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে ছট পুজোর প্রস্তুতিপর্ব। তারজন্য় পৌরসভার পক্ষ থেকে রেশন বিতরণের আয়োজন করা হয়। শুক্রবার এই উদ্য়োগের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ চন্দননগরে ৭০ তম সাংবাদিক সম্মেলন, জগদ্ধাত্রী পুজো নিয়ে কী ঘোষণা করা হল?
জানা যায়, কালিয়াগঞ্জ পৌরসভার তরফে ছট পুজোর জন্য গম বিতরণ করা হয়। একই সঙ্গে দুস্থ মানুষদের হাতে চাল তুলে দিল পৌরসভা। পৌরসভার অফিস প্রাঙ্গণ থেকে নিজ হাতে গম ও চাল বিতরণের সূচনা করেন পৌরপ্রধান রাম নিবাস সাহা। এই সভায় উপস্থিত ছিলেন উপ পৌরপ্রধান ঈশ্বরচন্দ্র রজক সহ কয়েকজন পৌর কাউন্সিলর।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
পৌরপ্রধান রাম নিবাস সাহা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা ছট ব্রত ও দুস্থ মানুষদের মধ্যে গম ও চাল তুলে দিচ্ছে পৌরসভা। কালিয়াগঞ্জ শহর এলাকায় প্রায় কুড়ি শতাংশ হিন্দি ভাষী ও বাঙালি সম্প্রদায়ের বসবাস। তাই দুর্গা ও কালী পুজোর মতোই মহা ধুমধামে কালিয়াগঞ্জের ছট পুজোর আয়োজন হয়ে থাকে। রাজ্য সরকারের সহযোগিতা এবং নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিবছর ছট পুজোর জন্য গম বিতরণ করে কালিয়াগঞ্জ পৌরসভার। পুর এলাকার ১৭ টি ওয়ার্ডের ছটব্রতী এবং দুঃস্থ পরিবার মিলিয়ে প্রায় ১৩ হাজার বাসিন্দার হাতে ৫ কেজি করে চাল ও গম তুলে দেওয়া হয়। কালিয়াগঞ্জ পুরসভা থেকে গম পেয়ে খুশি ছট ব্রতচারিরা।






