রাজ্যের খবর

ছট পুজোর আগে জলাশয়গুলির পরিষ্কারে উদ্য়োগ নিল সিউড়ি পৌরসভা

বীরভূম, পার্থ দাস: শেষ হয়েছে দীপাবলি এবং ভাইফোঁটার পর্ব। এবারে প্রস্তুতি শুরু হয়েছে ছট পুজোর। এই পুজোর ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন হয় (Birbhum) জলাশয়ের। তাই জলাশয়গুলিকে পরিচ্ছন্ন করার উদ্য়োগ নিয়েছে সিউড়ি পৌরসভা।

জানা যায়, সাঁইথিয়া এবং দুবরাজপুর এলাকায় যতগুলি ছট পুজো ঘাট এবং নদী তীরবর্তী এলাকা গুলি রয়েছে, সেখানে ছট পুজোর আয়োজন করা হয়। সেগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে উদ্য়োগী হল সিউড়ি পৌরসভার সহ দুবরাজপুর এবং সাঁইথিয়া পৌরসভা। (Birbhum)

চিত্র: নিজস্ব

সোমবার থেকে শুরু ছট পুজো। তাই শনিবার সিউড়ি পৌরসভার উদ্যোগে সিউড়ির যে ঘাট গুলিতে বা জলাশয় গুলিতে, যেমন কালী বাড়ির পুকুর এবং সিউড়ির হাটজন বাজার কৃষি দফতরের যে পুকুর আছে সেই পুকুর গুলি সকাল থেকে আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে জলে যে সকল আবর্জনা, কচুরিপানা ভর্তি রয়েছে শিলিগুড়ি পৌরসভার কর্মীদের দিয়ে সাফাই করা হচ্ছে। (Birbhum)

সকাল থেকেই লক্ষ্য করা গেল ছট পূজো দিতে আসার যে রাস্তা থেকে শুরু করে পুকুর ঘাট পর্যন্ত আবর্জনা পরিষ্কারের পাশাপাশি রাস্তা পরিষ্কার সহ একাধিক কর্মকাণ্ডে ছট পুজো কমিটির সহযোগিতা হাত বাড়িয়েছেন এই পৌরসভা গুলি। সাঁইথিয়ার যে সকল ফেরিঘাট গুলি রয়েছে বা ছট পুজো খাটগুলি রয়েছে সেগুলিতেও কড়া নজরদারি করা চলছে। নিরাপত্তা এবং ছট পুজোর জন্য সাজিয়ে তোলা একাধিক পদক্ষেপ নিয়েছে পৌরসভা। (Birbhum)

Related Articles