রাজ্যের খবর

‘জয় মা দুর্গা’ স্বরণ প্রধানমন্ত্রী, বাংলায় জোড়া নির্বাচনী সভা

'Jai Maa Durga' chanted by the Prime Minister, the Jora election meeting in Bengal

The Truth of Bengal: বাংলায় ফের নির্বাচনী জনসভায় অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার জোড়া জনসভা করেন প্রধানমন্ত্রী। এদিন জয় শ্রীরাম নয়, প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল জয় মা দূর্গা। নদিয়ার কৃষ্ণনগর ও পূর্ব বর্ধমান থেকে বিরোধী দলগুলোকে কড়া ভাষায় আক্রমণ শানেন প্রধানমন্ত্রী। পাল্টা আক্রমণ করেছে তৃণমূল।

ভোটের প্রচারে আবার বাংলায় প্রধানমন্ত্রী। শুক্রবার নদিয়া ও পূর্ব বর্ধমানে জোড়া সভায় অংশ নেন নরেন্দ্র মোদি। জয় শ্রী রাম নয়, বাংলায় এসে জয় মা দুর্গা স্মরণ করলেন প্রধানমন্ত্রী। আর এই সভা থেকে একযোগে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও বামেদের আক্রমণ শানান তিনি। এদিনও প্রধানমন্ত্রীর গলায় তেমন ভাবে উঠে আসেনি কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান। উল্টে সেই ‘মোদি গ্যারান্টি’ আবারও দিয়ে গেলেন বাংলার জনতাকে। আর সেই সঙ্গে বিজেপি বিরোধী দল গুলির দিকে কামান দাগলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এল সেই সন্দেশখালি, সেই সিএ প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এলো বিরোধীদের দুরমুশ করার হুঙ্কার।

ফের জোর গলায় সরকার গড়ার দাবি করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। যদিও, প্রথম দুই দফার ভোটের হার দেখে রাজনৈতিক মহলের বক্তব্য, চাপে আছে বিজেপি। বিজেপির পক্ষে দেশে এবার আগের মতো হাওয়া দেখা যাচ্ছে না। মোদির তৃণমূলকে কটাক্ষ প্রসঙ্গে রাজ্যের শাসক দল পাল্টা বলেছে, বিজেপির পক্ষে হাওয়া থাকলে বারবার বাংলায় আসতে হচ্ছে কেন মোদিকে? প্রধানমন্ত্রীর মতো ব্যক্তি যখন একটি কেন্দ্রে দু-বার প্রচারে আসছেন তখন বুঝতে হবে, হাওয়া বিজেপির অনুকূলে নেই।

Related Articles