বিনোদন

Film Backlash: কি কারণে কেরালা স্টোরিকে জাতীয় পুরস্কারে পুরস্কৃত? জানালেন আশুতোষ

Film Backlash takes centre‑stage as jury chairman Ashutosh Gowariker publicly defends ‘The Kerala Story’—the film awarded at the 71st National Awards.

Truth Of Bengal: এই মুহূর্তে সিপিআইএম শাসিত কেরলে বড় আলোচনার বিষয় ‘দ্য কেরালা স্টোরি’ ছবির ৭১ তম জাতীয় পুরস্কার পাওয়া। রাজ্যের একশ্রেণীর মানুষ এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন(Film Backlash)। এমনকি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ানও সমাজমাধ্যমে একটি পোষ্টের দ্বারা ক্ষোভ উগরে দিয়েছেন। এখানেই শেষ নয়, একই সুর কংগ্রেসেরও। দলের নেতা কেসি বেণুগোপাল দাবি করেছেন যে ছবিটি জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য নয়, বরং ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। এক কথায় বলতে গেলে, অনেকেই ছবিটির জাতীয় পুরস্কার পাওয়া মেনে নিতে পারেননি।

[আরও পড়ুনঃ Lakshmir Bhandar: “লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে দিন রাস্তা করে দেব”, রাজগঞ্জ বিডিও-র মন্তব্যে সোরগোল]

এবার এই বিতর্কের মাঝে মুখ খুললেন জুরি চেয়ারম্যান, তথা বিশিষ্ট পরিচালক, আশুতোষ গোয়ারিকর। তিনি বলেন, “গল্পের ছলে যেভাবে এক কঠিন বিষয়কে সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য(Film Backlash)। আমাদের জুরি বোর্ডের মধ্যেও ছবিটিকে পুরস্কৃত করা নিয়ে আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সকলের সম্মতি নিয়ে জাতীয় পুরস্কার দেওয়া হয় ‘দ্য কেরালা স্টোরি’কে।”

FB POST: https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তি পায় ২০২৩ সালে। ছবিটিতে দেখানো হয় কিভাবে তরুণীদের প্রেমের জালে ফাঁসিয়ে মুসলিম ধর্মে পরিবর্তন করা হয়। শুধু তাই নয়, কিভাবে কুখ্যাত জঙ্গি সংগঠন আইসিস তাঁদের সন্ত্রাসবাদী-জীবন কাটাতে বাধ্য করেছে, সেটাও দেখানো হয়েছে ছবিতে। এরপরই কেরল সহ গোটা ভারতবর্ষে হইচই পড়ে যায়(Film Backlash)। অনেকেই দাবি করেছিলেন যে এটি প্রোপাগান্ডা ছবি, যা বানানো হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য। প্রায় দুই বছর কেটে গেলেও সেই রেশ এখনো কাটেনি। কিন্তু তার মধ্যেই ছবিটিকে জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়, যা দেখে ক্ষুব্ধ হন একশ্রেণীর মানুষ। এবার দেখার বিষয় যে সরকার পক্ষের তরফ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয় কিনা।