বিনোদন

Kanchana Maitra: অগোছাল চুল, অবিন্যস্ত পোশাক! কী কারণে উত্তেজিত অভিনেত্রী কাঞ্চনা? দেখুন ভিডিয়ো

ভাইরাল ভিডিয়ো দেখে চোখ কপালে উঠেছে বহু অনুরাগীর।

Truth Of Bengal: সিরিয়াল, সিনেমা হোক বা ওয়েবসিরিজ সব জায়গায় নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন অন্যতম বলি অভিনেত্রী কাঞ্চনা মৈত্র (Kanchana Maitra)। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যবহারও মন ছুঁয়ে যায় অনুরাগীদের। কিন্তু এ কী কাণ্ড, জনপ্রিয় কাঞ্চনার এ কোন ভয়ঙ্কর রূপ! ভাইরাল ভিডিয়ো দেখে চোখ কপালে উঠেছে বহু অনুরাগীর।

[আরও পড়ুন: Durga Idols: দুর্গা তৈরিতেও মন্দার ছায়া! অর্ডার কমায় বড় প্রতিমা গড়তে ঝুঁকি নিচ্ছেন না মৃৎশিল্পীরা]

ভিডিয়োতে অভিনেত্রী বলছেন, “কবে টাকা দিবি বল। ছ’মাস হয়ে গেছে এখনও আমার টাকা ফের‍ত দিসনি। কবে দিবি বল। আমার সঙ্গে চালাকি? টাকা ফেরত দিবি না? আমার অবস্থা এখন খারাপ ৷ আমার টাকার দরকার ৷ ১৯ সেপ্টেম্বরের মধ্যে সব টাকা ফেরত দিবি সুদ সহ।…”

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, জনপ্রিয় অভিনেত্রী (Kanchana Maitra) কয়েকজন লোক এনে এক দম্পতির সঙ্গে বচসা করছেন। তাঁদের ওপর চড়াও হয়ে হাত থেকে ব্যাগ ছিনিয়ে দূরে ফেলে দেন তিনি। ভিডিয়ো অনুযায়ী তাঁর দাবি, তাঁর থেকে ওই দম্পতি টাকা ধার নিয়েছিল। কিন্তু সময় যাওয়ার পরও সেই টাকা ফেরত দিচ্ছে না। তিনি ওই মহিলা ও তাঁর স্বামীকে বলেন, বর্তমানে তাঁর খুব টাকার প্রয়োজন, তাঁরা যেন সুদ সহ সমস্ত টাকা ফেরত দেন।

[আরও পড়ুন: Odisha Assault: ফের ওড়িশা, নাবালিকাকে যৌন হেনস্তার চেষ্টা অটোচালকের]

সেই ভিডিয়ো নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তবে অবাক করা বিষয়, ভাইরাল ভিডিয়োতে নিজেকে ‘স্বপ্না মণ্ডল’ বলে দাবি করতে দেখা গিয়েছে কাঞ্চনা মৈত্রকে। এই ঘটনা দেখে প্রথমে অবাক হলেও পরে সবাই অনুমান করেন যে এটি শ্যুটিং-এর একটি অংশ। তাঁর চরিত্রের নাম ‘স্বপ্না মণ্ডল’। কিন্তু এটি কোন শ্যুটিং-এর অংশ? উত্তর খুঁজছেন নেটিজেনরা।

Related Articles