Wall Collapse: দেওয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু! পরিবারের পাশে প্রশাসন
Child dies in mud‑wall collapse in West Bengal; ₹2 lakh government relief cheque handed over within 24 hours.
Truth Of Bengal: দেওয়াল চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্থ পরিবারটির হাতে সরকারি ক্ষতিপূরণের চেক তুলে দিল প্রশাসন। আজ মৃত শিশুর বাড়িতে গিয়ে ওই চেক তুলে দেন বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ(Wall Collapse)। মৃত শিশুটির পাশে সবরকম্ভাবে থাকার আস্বাস দিয়েছে রাজ্যের শাসক দল তৃনমূলও। গতকাল বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ডাংপাড়া গ্রামে কাঁচা মাটির দেওয়াল ধসে মৃত্যু হয় কিরণ লোহার নামের ৩ বছর বয়সী এক শিশুর। ঘটনাকে ঘিরে শুরু হয় কেন্দ্র ও রাজ্যের শাসক দলের মধ্যে চরম চাপানউতোর।
[আরও পড়ুনঃ SET Exam: রাজ্য সরকারি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন গ্রহণের দিনক্ষণ প্রকাশ কলেজ সার্ভিস কমিশনের]
তড়িঘড়ি মৃত শিশুর বাড়িতে হাজির হয়ে গতকাল বিকালেই মৃতের পরিবারের হাতে দলের তরফে আর্থিক সাহায্য তুলে দেন তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত(Wall Collapse)। আজ ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মৃতের বাড়িতে হাজির হন বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ ও তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত।
FB POST: https://www.facebook.com/truthofbengal
প্রাকৃতিক দূর্যোগে মৃত্যু জনিত সরকারি ক্ষতিপূরণের ২ লক্ষ টাকার চেক পরিবারের হাতে তুলে দেন মহকুমা শাসক। দেওয়া হয় সমব্যথী প্রকল্পের আর্থিক সাহায্যও(Wall Collapse)। পরিবারটির পাশে সবরকম ভাবে থাকার আস্বাস দিয়ে একের পর এক মর্মান্তিক মৃত্যুর জন্য কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তৃনমূল নেতৃত্ব।



