দক্ষিণ ২৪ পরগনায় বজ্র নিষ্কাশন প্রকল্পের SWM ইউনিটের উদ্বোধন
Inauguration of SWM Unit of Bajra Drainage Project in South 24 Parganas

The Truth Of Bengal, বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনা: লোকসভা নির্বাচনের ঘোষণা হয়ে গিয়েছে তারমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় ১ নম্বর ব্লকের তারদহ অঞ্চলের নাজির ঘেড়ি মাকালতলা এলাকায় শুভ উদ্বোধন হল তারদহ গ্রাম পঞ্চায়েতের স্বচ্ছ ভারত মিশনের অধিনস্থ কঠিন বজ্র নিষ্কাশন প্রকল্পের SWM ইউনিটের।
তারদহ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্বচ্ছ ভারত মিশনের অধিনস্থ কঠিন বজ্র নিষ্কাশন প্রকল্পের SWM ইউনিটের। শুভ উদ্বোধন হয় নাজির ঘেড়ি মাকালতলা এলাকায় এদিন এই প্রকল্পের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন ভাঙ্গড় এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ঝরনা মন্ডল সহ ভাঙ্গড় এক বিডিও প্রিয়াঙ্কা বালা ও তারদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা রায় চৌধুরী ও উপপ্রধান ইন্দ্রজিৎ মন্ডল সহ INTTUC এর সভাপতি রাকেশ রায় চৌধুরী।
মূলত প্রতিটি বাড়িতে বাড়িতে নোংরা আবর্জনা জমে থাকে যার ফলে বিভিন্ন সমস্যা হয় এবং পরিবেশ দূষণ হয়ে থাকে তাই পরিবেশ সুন্দর করতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এলাকায় তৈরি হচ্ছে অধিনস্থ কঠিন বজ্র নিষ্কাশন প্রকল্পের SWM ইউনিটে যে ইউনিটের মাধ্যমে প্রতিটি বাড়িতে বাড়িতে একটি গাড়ি গিয়ে নোংরা আবর্জনা নিয়ে আসবে তার গন্তব্য স্থলে।
FREE ACCESS






