ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে শিলিগুড়ির উচ্ছ্বাস
নিজের ঘরের মেয়ের জন্য গর্বিত শহরবাসী
Truth Of Bengal: আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার রোমাঞ্চকর ম্যাচে মেতে উঠেছে গোটা শিলিগুড়ি শহর। কারণ, ভারতের নারী দলের হয়ে আজ মাঠে নামছেন শিলিগুড়িরই মেয়ে রিচা ঘোষ। নিজের শহরের কন্যাকে আন্তর্জাতিক মঞ্চে খেলতে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছে শিলিগুড়ি বাসী।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে শিলিগুড়ির উচ্ছ্বাস pic.twitter.com/xCGs7V5CHX
— TOB DIGITAL (@DigitalTob) November 2, 2025
আরও পড়ুনঃ সুদীপ-শাকিরের অনবদ্য ব্যাটিংয়ে ভর করেই বড় রান বাংলার
ক্রিকেট তারকা রিচার খেলা নিয়ে শহরের এই উদ্দীপনা যেন এক মহোৎসবে পরিণত হয়েছে। রিচার খেলার মুহূর্তগুলো শহরের প্রতিটি কোণায় পৌঁছে দিতে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন (SMC) নিয়েছে এক অভিনব উদ্যোগ। কর্পোরেশনের উদ্যোগে আজ বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে স্থাপন করা হয়েছে একটি বৃহৎ এলইডি স্ক্রিন। সেখানে সরাসরি সম্প্রচার করা হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
স্থানীয় নাগরিকরা পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে এই জায়ান্ট স্ক্রিনের সামনে ভিড় করেছেন। সকলে মিলে একসঙ্গে বসে, উৎসাহের সঙ্গে প্রিয় ক্রিকেটারের খেলা উপভোগ করছেন। শিলিগুড়ির মেয়ের খেলা দেখতে আসা মানুষের ভিড় প্রমাণ করে দিল, রিচা ঘোষ আজ শুধু এক জন খেলোয়াড় নন, তিনি শিলিগুড়ির আবেগ।

শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, “রিচা আমাদের শহরের গর্ব। তাঁর সাফল্য আজ শিলিগুড়ির প্রতিটি মেয়েকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে।” আজকের দিনটি তাই শুধুমাত্র ক্রিকেটের নয়, শিলিগুড়ির মেয়ের সাফল্যের উদযাপনও।






