সুদীপ-শাকিরের অনবদ্য ব্যাটিংয়ে ভর করেই বড় রান বাংলার
সেখান থেকেই রবিবার সুদীপ ও শাকির খেলা শুরু করে বাংলাকে টানতে থাকেন।
Truth Of Bengal: রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে দ্বিতীয় দিনের শুরু থেকেই অনবদ্য ব্যাটিং উপহার দিলেন বাংলার দুই তরুণ ব্যাটার সুদীপ ঘরামি ও শাকির গান্ধি। প্রথম দিনের শেষে বাংলার সংগ্রহ ছিল ১ উইকেটের বিনিময়ে ১৭১ রান। সেখান থেকেই রবিবার সুদীপ ও শাকির খেলা শুরু করে বাংলাকে টানতে থাকেন। ধীরে ধীরে ক্রিজে সেট হয়ে যান সুদীপ ও শাকির।
সুদীপ ২৫০ বল খেলে ১০৮ রানের অনবদ্য ইনিংস উপহার দেন। তবে পিছিয়ে ছিলেন না শাকির-ও। ২২৮ বল খেলে ৯৫ রান করেন তিনি। তবে সুদীপ শতরান হাঁকালেও শাকির সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন মাত্র ৫ রানের জন্য।
বাংলার এই দুই ব্যাটার রান পেলেও ব্যর্থ হলেন ব্যর্থ হলেন অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল ও সুমন্ত গুপ্তরা। এই তিন ব্যাটারের মোট রান ২২। এরা ব্যর্থ হলেও শেষ বেলায় শাহবাজ ও রাহুল প্রসাদ বাংলাকে বড় রানের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে থাকেন। রাহুল ৩৫ রানে ফিরে গেলেও শাহবাজ অপরাজিত থাকেন ব্যক্তিগত ৪০ রানে। অনুষ্টুপ, অভিষেকদের মত ব্যাট হাতে রান পেলেন না মহম্মদ কাইফ ও মহম্মদ শামি। শাহবাজের সঙ্গে কোনও রান না করেই অপরাজিত আছেন ইষাণ পোড়েল। দিনের শেষে বাংলার সংগ্রহ ৯ উইকেটের বিনিময়ে ৩৩৬ রান।


