রাজ্যের খবর

এবার মানুষের দুয়ারে পুলিশ, দূরবর্তী গ্রামে গ্রামে গিয়ে সহায়তা কেন্দ্র পুলিশের

Baruipur Police Help Center 

The Truth of Bengal: থানা থেকে দূরে যে সব গ্রাম আছে সেখানকার মানুষকে অনেক সমস্যায় পড়তে হয়। অনেকে থানায় আসেন না অভিযোগ জানাতে। সেই সব এলাকার মানুষজনের কাছে থানার পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ। পুলিশ পৌঁছে যাচ্ছে দূরবর্তী গ্রামে। শুনছে মানুষের অভাব অভিযোগ বা সমস্যার কথা। দূরবর্তী গ্রামে গ্রামে সহায়তা কেন্দ্র পুলিশের। বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে চালু করা হয়েছে এই শিবির। মানুষের কাছে গিয়ে পুলিশ শুনছে তাঁদের অভাব-অভিযোগ। একইসঙ্গে সাইবার প্রতারণা নিয়ে সচেতন করা হচ্ছে মানুষজনকে। আইনরক্ষকরা দুয়ারে এসে অভাব অভিযোগ শোনায় খুশি সাধারণ মানুষ।

জনসংযোগ বৃদ্ধি করতে বারুইপুর পুলিশ জেলায় আগেই চালু হয়েছিল এমন পরিকল্পনা। এবার সেই কাজকে আরও মানুষের কাছে নিয়ে যাওয়ার উদ্যোগ। পুলিশ সহায়তা কেন্দ্র থেকে বিশেষ নজর দেওয়া হচ্ছে সাইবার প্রতারণার বিষয়। পাশাপাশি, সুন্দরবনের মৈপীঠ থেকে শুরু করে কুলতলি, গোসাবা, বাসন্তী, সুন্দরবন ও ঝড়খালি উপকূল থানা এলাকার সহায়তা কেন্দ্র থেকে ম্যানগ্রোভ ধ্বংস রুখতে সচেতনতার বার্তা দিতে মাইকিং করা হবে। বারুইপুর মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, থানা থেকে অনেকটা দূরে যে সব গ্রাম আছে, সেখানে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

আগে থানায় যেতে হত। অনেক সময় দূরের কারণে মানুষ থানায় যেত না। এবার আইনরক্ষকরা দুয়ারে এসে অভাব অভিযোগ শোনায় খুশি সাধারণ মানুষ।বারুইপুর পুলিশ জেলায় ১৭টি থানা রয়েছে। তার মধ্যে দু’টি মহিলা থানা আছে। প্রতি থানার যে কোনও একটি পঞ্চায়েত এলাকায় এই সহায়তা কেন্দ্র হবে। সমস্যা শোনার জন্য একজন এসআই পদমর্যাদার আধিকারিক সহ থানার আইসি, ওসি দায়িত্ব থাকবেন। বারুইপুর পুলিশ জেলার শীর্ষ আধিকারিকরাও পরিদর্শন করবেন শিবির।

Related Articles