রাজ্যের খবর

সিউড়ির চৌরঙ্গী ক্লাবের থিমের উদ্বোধন, এবারের থিম দুর্গা দর্পণ

Inauguration of the theme of Chowrangi Club in Siuri, this time the theme is Durga Darpan

Truth of Bengal : এদিন ক্লাব সদস্যদের উপস্থিতিতে সিউড়ি পৌরসভার চেয়ারম্যানের হাত দিয়ে এই টিমের উদ্বোধন করা হলো। প্রসঙ্গত, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌরঙ্গী ক্লাবের ক্লাব সদস্য থেকে শুরু করে আগত সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী, সিউড়ি শহর সভাপতি আব্দুল শফিক, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল মুখার্জি সহ স্থানীয় বাসিন্দারা। থিম শিল্পীদের উপস্থিতিতে এদিনই রিমোট টিপে থিমের দারুন গঠন করলেন এবং থিমের দারুণ ঘটনার আগে সাতজনের যে থিম শিল্পী তাদের হাতে গোলাপ দিয়ে বরণ করলেন ক্লাবের সদস্য থেকে আমন্ত্রিত অতিথিরা।

তাদের ৪৫ তম বর্ষের চৌরঙ্গী ক্লাবের এবারের থিম দুর্গা দর্পণ। প্রসঙ্গত এই চৌরঙ্গী ক্লাব বিভিন্ন থিমের উপর সুসজিত মন্ডপ তৈরি করে মানুষের মন জয় করেছেন দুর্গাপুজোর সময়। প্রতিবছর বিভিন্ন চমক রাখে এই ক্লাব তাই এবারে শহরবাসী এবং জেলা বাসীকে উপহার দিতে এই চৌরঙ্গী ক্লাবের এবারের থিম ভাবনা দুর্গা দর্পণ। প্রসঙ্গত নারী সুরক্ষা ও নারী সম্মান বিষয়ক নিয়ে দূর্গা রূপই দূর্গা দর্পণ নামকরণ করা হয়েছে এবারের থিম। তাই এই থিম উদ্বোধনে সিউড়ির ছয় নম্বর ওয়ার্ড এলাকার চৌরঙ্গী ক্লাবের দত্ত পুকুর এলাকার মানুষ ভিড় জমিয়েছিলেন।

Related Articles