রাজ্যের খবর

শ্রীরামপুরে স্বাস্থ্য পরিষেবার মহাযজ্ঞ! মাহেশে রাধারমণ স্মৃতি সংঘের ক্যাম্পে চিকিৎসা পেলেন হাজারো মানুষ

প্রখ্যাত চিকিৎসক ডক্টর কৌস্তুভ ঘোষের উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরে প্রায় এক হাজারের ও উপর মানুষের চিকিৎসা হয়।

তরুণ মুখোপাধ্যায়, হুগলি: শ্রীরামপুর মাহেশের সমাজ সেবামূলক প্রতিষ্ঠান মাহেশ রাধারমন স্মৃতি সংঘর উদ্যোগে রবিবার সকালে স্থানীয় বালিকা বিদ্যামন্দির স্কুলে আয়োজন করা হয় এক মেগা হেলথ চেকআপ ক্যাম্পের। প্রখ্যাত চিকিৎসক ডক্টর কৌস্তুভ ঘোষের উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরে প্রায় এক হাজারের ও উপর মানুষের চিকিৎসা হয়। জেনারেল ফিজিশিয়ান, থেকে শুরু করে গাইনোকোলজি অর্থোপেডিক, ডেন্টাল, জেনারেল সার্জারির, বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এর সঙ্গে সঙ্গে সমস্ত রকম প্যাথলজিক্যাল টেস্টের ব্যবস্থা ছিল এছাড়াও ডায়েটিশিয়ানরা রোগীদের দৈনন্দিন কি ডায়েট হবে সেই পরামর্শ দেন।

এ ব্যাপারে বলতে গিয়ে সংস্থার পক্ষ থেকে তপন চক্রবর্তী জানান বর্তমান সময়ে পরিবেশ দূষণের এবং খাদ্যাভাসের কারণে অধিকাংশ মানুষ নানা ধরনের ব্যাধির শিকার হচ্ছেন, এদের মধ্যে নিম্নবিত্ত থেকে অতি দরিদ্র শ্রেণীর মানুষরা অধিকাংশ সময়ে সঠিক চিকিৎসা করাতে পারেন না, আমাদের এলাকার সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করে প্রতিবছরের মতন এ বছরও আমরা এই মানবিক কাজে এগিয়ে এসেছি এলাকার বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সমস্ত শ্রেণীর নাগরিকেরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে এলাকার যে সমস্ত প্রথিত যশা চিকিৎসকরা আছেন তারাও এগিয়ে এসেছেন এই মহৎ উদ্যোগের পাশে দাঁড়াতে।

শুধু তাই নয় আজকে এখানে মানুষের চিকিৎসার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত প্রয়োজনীয় ওষুধ পত্র সেগুলোও আমাদের এই হেলথ ক্যাম্প থেকে রোগীদের দিয়েছি, এলাকার দুই প্রবীণ বাসিন্দা সরোজ বন্দোপাধ্যায়, এবং ভবানী চক্রবর্তী জানান রাধারমন স্মৃতি সংঘের সদস্যরা বছর ভোর নানা সামাজিক কাজকর্মর সঙ্গে যুক্ত থাকেন। পুজোর সময় দুস্থদের মধ্য জামাকাপড় বিতরণ, ছোটদের ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট,, রক্তদান শিবিরের মতন কর্মসূচি তারা করে থাকেন।এদিনের ক্যাম্পে এলাকার দুই তৃণমূল কাউন্সিলর শান্তনু গাঙ্গুলী এবং তাপস মিত্র এ দিনের মহৎ উদ্যোগে উপস্থিত থেকে সকলকে উৎসাহিত করেন।

Related Articles