রাজ্যের খবর

হাওড়ায় হনুমানের তুমুল তাণ্ডব, আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর

Hanuman's rampage in Howrah, locals are spending their days in fear

Truth Of Bengal: হাওড়ার জগাছা এলাকায় এখন হনুমানের আক্রমণ। গ্রামবাসীরা জানান, তাদের ওই এলাকায় হঠাৎই একটি হনুমান ঢুকে পড়ে। তাদের অভিযোগ প্রথমে সেই হনুমানটি জানলার জাল ছিড়ে প্রবেশ করে। এরপর সে রান্নাঘরে ঢুকে খাবার তুলে নিয়ে যায়। এমনকি মানুষের হাত থেকেও খাবার কেড়ে নেয়। যেই ঘটনায় রীতিমত আতঙ্কে এলাকাবাসী।

মঙ্গলবার থেকে প্রায় ১৬ জনকে হনুমান আক্রমণ করেছে। তার মধ্যে ২২ বছরের রিয়া নস্কর নামে এক মহিলাকে জখম করেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এরপর বন দফতরকে খবর দিলে খাবার দিয়ে  খাঁচা পাতা হয়।

যদিও সেই পরিকল্পনা মত সকাল থেকে খাঁচা পাতা হলেও এখনও ধরা দেয়নি আক্রমণকারী ওই হনুমান। হনুমানের এমন আক্রমণে সকাল থেকে এলাকার মানুষ আতঙ্কে হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই এলাকাবার বাসিন্দাদের অভিযোগ, হনুমানকে ধরার জন্য বন দফতর কোনরকম সক্রিয় ভূমিকা দেখায়নি। শুধু খাঁচা পেতে দায় সেরেছে। তাই যতক্ষণ না আক্রমণকারী হনুমান ধরা পড়ছে ততক্ষণ আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর।

Related Articles