রাজ্যের খবর

Sundarban: বড়দিনে সুন্দরবনের বনি ক্যাম্পে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের

বিশেষ করে ২৫শে ডিসেম্বর উপলক্ষে সুন্দরবনে পর্যটকের ভিড় ছিল চোখে পড়ার মতো।

লোকেশ হালদার ,দক্ষিণ ২৪ পরগনা: বড়দিনে পর্যটকদের আনন্দ দিতে রয়েল বেঙ্গল টাইগার দর্শন- ভাবা যায় বড়দিন এ। দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের অধীনে, রায়দিঘি রেঞ্জের বনি ক্যাম্প এ বাঘ দেখতে পায় একাধিক বোর্ডের পর্যটকেরা। বিশেষ করে ২৫শে ডিসেম্বর উপলক্ষে সুন্দরবনে পর্যটকের ভিড় ছিল চোখে পড়ার মতো। আর এমনই সময়ে বাঘের দর্শন এ যেন অতিরিক্ত মাত্রা যোগ করল পর্যটকদের। প্রায় পাঁচ মিনিট ধরে বাঘের দর্শন,মহামায়া বোর্ডের চল্লিশ জন পর্যটক দেখতে পেয়েছেন।

এছাড়া মুর্শিদাবাদ নদীয়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে ১৫ জন পর্যটকের দল তারাও বাঘের দর্শন পায়। কুলতলির কৈখালী থেকে বৈধ পাস নিয়ে তারা বনি ক্যাম্প যায়। আর সেখানেই বুধবার দুপুর রয়েল বেঙ্গল টাইগার দেখতে পান নৌকার গাইড মুক্ত রাম সরদারের কথায় সুন্দরবনের বাঘ বারেবারে পর্যটকের সামনে দেখা মেলায় যেমন পর্যটকের সংখ্যা বাড়ছে তেমনি সুন্দরবনের আসার প্রবণতা বাড়ছে দিনের পর দিন বাঘ দর্শন এক বিরল ঘটনা। শাহাজাহান মন্ডল, মির্জা আবিদ আহাসান কি জানাচ্ছেন শুনুন তাদের কথা।

Related Articles