Green Festival: সবুজ স্বপ্ন উৎসব, পরিবেশ রক্ষায় নয়া উদ্যোগ জঙ্গলমহলে
Amdai Primary School in Jhargram hosted the “Green Dream Festival” focused on environmental awareness and tree plantation.
Truth Of Bengal: ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া চক্রের অন্তর্গত আমদই প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক বিশেষ পরিবেশবান্ধব অনুষ্ঠান— “সবুজ স্বপ্ন উৎসব, সবুজেই ভবিষ্যৎ”। পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়াই ছিল এই উৎসবের মূল উদ্দেশ্য। বিদ্যালয় প্রাঙ্গণে এক প্রাণবন্ত, উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান আয়োজিত হয়, যেখানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি এক ব্যতিক্রমী মাত্রা পায়(green festival)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুবকা ৮ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া শকুন্তলা সিং মহাশয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ মাহাত, সহ-শিক্ষিকা শীলা পাল, সহ-শিক্ষক অবিনাশ কোচ ও সৌরভ মাইতি। অতিথিদের বিদ্যালয়ের ছাত্রীরা পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানায়।
[আরও পড়ুনঃ BCCI: বিসিসিআই অফিস থেকে ৬.৫ লক্ষ টাকার আইপিএল জার্সি চুরি! ধৃত নিরাপত্তারক্ষী]
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ মাহাত পরিবেশ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং ও বৃক্ষচ্ছেদনের ফলে তৈরি হওয়া সংকটের কথা তুলে ধরেন এবং জানান, ‘এই সংকট থেকে মুক্তির উপায় বৃক্ষরোপণ ও প্রকৃতির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা'(green festival)। তিনি বলেন, “আজকের ছোট একটি গাছ একদিন হয়ে উঠবে বিশাল বৃক্ষ, যা আমাদের অক্সিজেন দেবে, ছায়া দেবে, খাদ্য দেবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করবে।” এরপর অতিথিরা ছাত্রছাত্রীদের হাতে এক একটি করে চারাগাছ তুলে দেন এবং সকলকে বৃক্ষরোপণের শপথ করান।
FB POST: https://www.facebook.com/truthofbengal
বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীরাও গাছ লাগিয়ে এই গুরুত্বপূর্ণ উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বৃক্ষরোপণের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ছাত্রছাত্রীরা পরিবেশ বিষয়ক গান, কবিতা, নৃত্য ও নাটিকা পরিবেশন করে(green festival)। ছোট ছোট শিশুদের পরিবেশ নিয়ে ভাবনা ও সৃষ্টিশীল উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে। তাদের কণ্ঠে ফুটে ওঠে প্রকৃতির জন্য ভালোবাসা ও দায়িত্ববোধ। “সবুজ স্বপ্ন উৎসব” যেন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং আগামী প্রজন্মের মনে একটি পরিবেশবান্ধব মননের বীজ রোপণের এক উদ্যোগ। অনুষ্ঠান শেষ হয় এই বার্তার মাধ্যমে— “গাছ লাগান, পরিবেশ বাঁচান, ভবিষ্যৎ রক্ষা করুন।” বিদ্যালয় প্রাঙ্গণের প্রতিটি সবুজ চারা যেন এক একটি স্বপ্নের প্রতীক হয়ে, ভবিষ্যৎকে করে তোলে আরও সুন্দর ও সুস্থ।






