BCCI: বিসিসিআই অফিস থেকে ৬.৫ লক্ষ টাকার আইপিএল জার্সি চুরি! ধৃত নিরাপত্তারক্ষী
সূত্রের খবর, বিসিসিআই-এর গুদামঘর থেকে ২৬১টি জার্সি চুরি হয়েছে, যার প্রতিটির বাজারমূল্য আনুমানিক ২৫০০ টাকা।
Truth of Bengal: দেশের ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের মুম্বই অফিসে ঘটল চাঞ্চল্যকর চুরির ঘটনা। চুরি গিয়েছে আইপিএল ২০২৫ মরশুমের জন্য সংরক্ষিত প্রায় ৬.৫ লক্ষ টাকার জার্সি। আর এই চুরির নেপথ্যে রয়েছেন অফিসেরই এক নিরাপত্তারক্ষী ফারুক আসলাম খান।সূত্রের খবর, বিসিসিআই-এর গুদামঘর থেকে ২৬১টি জার্সি চুরি হয়েছে, যার প্রতিটির বাজারমূল্য আনুমানিক ২৫০০ টাকা। অর্থাৎ মোট ৬.৫ লক্ষ টাকার জার্সি চুরি গিয়েছে। অডিট চলাকালীন এই গরমিল ধরা পড়ে (BCCI)।
আরও পড়ুন: Yajna Ritual: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণার্থে মৃত সঞ্জীবনী যজ্ঞ
এরপর সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফারুক একাধিকবার বাক্সে করে জার্সি বাইরে নিয়ে যাচ্ছেন। ফুটেজ দেখে সন্দেহ দানা বাঁধে। দ্রুত পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। পুলিশ ফারুককে গ্রেফতার করে এবং জেরায় সে নিজের অপরাধ স্বীকারও করে নেয়। জানা গিয়েছে, অনলাইন জুয়ায় বড় অঙ্কের টাকা হারানোর পরই এই চুরির পথ বেছে নেয় সে। চুরি হওয়া জার্সিগুলি হরিয়ানার এক অনলাইন ডিলারের কাছে বিক্রি করে দেয় ফারুক। যদিও ওই ডিলার দাবি করেছেন, তিনি জানতেন না জার্সিগুলি চোরাই। ফারুক তাঁকে জানিয়েছিল, অফিসের পুরনো স্টক ক্লিয়ারেন্সের অংশ হিসেবেই এই জার্সি বিক্রি করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ডিলারকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে (BCCI)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
৫০টি জার্সি ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ, তবে এখনও বেশির ভাগ জার্সির হদিস মেলেনি। ফারুক ঠিক কত টাকায় সেগুলি বিক্রি করেছে, সে তথ্যও দিতে পারেনি। পুলিশ তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখছে।বিসিসিআই সূত্রে এখনও স্পষ্ট করে জানানো হয়নি, এই জার্সিগুলি প্লেয়ারদের জন্য বরাদ্দ ছিল, নাকি সাধারণ সমর্থকদের জন্য প্রস্তুত করা হয়েছিল। তবে প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে— এত গুরুত্বপূর্ণ দপ্তরে নিরাপত্তা ব্যবস্থায় এত বড় ফাঁকফোকর কীভাবে রয়ে গেল (BCCI)?






