কলকাতা

Car Fraud: পুরনো গাড়ি কিনে জেলে কাটল রাত! নেপথ্যে কোন কারণ?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সাড়ে আট লক্ষ টাকা দিয়ে একটি পুরনো গাড়ি কেনেন কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ওই কলেজ পড়ুয়া।

Truth Of Bengal: শখ করে একটি পুরনো গাড়ি কিনেছিলেন। কিন্তু সেই গাড়ি চুরির (Car Fraud) দায়ে তাঁকেই কাটাতে হল পুলিশ লকআপে। যদিও পরে আসল সত্য ধরা পড়ে, দেখা যায় ওই যুবক পুরনো গাড়িটি কিনেছিলেন। কিন্তু গাড়িটির বিক্রেতা ও মালিক নাম ট্রান্সফারে ঢিলেমি করছিলেন। এরই মধ্যে গাড়ির আগের মালিক চুরির অভিযোগ জানাতেই এমন সমস্যার মধ্যে পড়তে হল ক্যানসার আক্রান্ত ওই কলেজ পড়ুয়াকে। এদিকে এই ঘটনার পর গাড়ির প্রাক্তন মালিকের বিরুদ্ধে সার্ভে পার্ক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই কলেজ পড়ুয়া।

[আরও পড়ুন: Green Festival: সবুজ স্বপ্ন উৎসব, পরিবেশ রক্ষায় নয়া উদ্যোগ জঙ্গলমহলে]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সাড়ে আট লক্ষ টাকা দিয়ে একটি পুরনো গাড়ি কেনেন কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ওই কলেজ পড়ুয়া। সেই সময় গাড়ির সমস্ত নথি, টাকা নেওয়ার রসিদ তাঁকে দেওয়া হয়। কিন্তু গাড়ির মালিকানার নাম পরিবর্তন করা হয়নি (Car Fraud)। ক্যানসার আক্রান্ত ওই কলেজ পড়ুয়া জানিয়েছেন, ‘গাড়িটি কেনার সময় বলা হয়েছিল গাড়ির সমস্ত নথি ঠিক রয়েছে। পাশাপাশি দ্রুত নাম পরিবর্তন করে দেওয়া হবে। হাসপাতাল ও কলেজে যাওয়ার জন্য গাড়িটি খুব প্রয়োজন ছিল। যতবার গাড়ির বিক্রেতাকে নাম পরিবর্তনের জন্য বলেছি, তিনি ততবার বলেছেন গাড়ির মালিক শহরের বাইরে রয়েছেন।’

পুলিশ সূত্রে খবর, গাড়ির প্রাক্তন মালিক অভিযোগ করেছিলেন তাঁর গাড়িটি চুরি (Car Fraud) হয়ে গিয়েছে। ওই যুবকের কথায়, “গাড়ির আসল চাবি এবং নথি আমার কাছে রয়েছে। তারপরেও পুলিশ আমাকে গ্রেফতার করে। মিথ্যে অভিযোগে একরাত জেলে কাটাতে হয়। এতে আমার মানসিক ও শারীরিক অবস্থার অবনতি হয়।” গাড়ি বিক্রেতার বিরুদ্ধে পুলিশে পালটা অভিযোগ জানিয়েছেন ক্যানসার আক্রান্ত ওই যুবক।

Related Articles