সরকারি কর্মচারীদের পদোন্নতিতে লাগবে সততার শংসাপত্র, জারি নির্দেশিকা
Government employees will need an integrity certificate for promotion, guidelines issued

Truth Of Bengal: জয় চক্রবর্তী: নিয়মটা আগে থেকেই ছিল। তার পাশাপাশি সার্ভিস রোগেও রয়েছে এমন নিয়ম। কিন্তু অনেকেই তার জমা দিচ্ছেন না। রাজ্য সরকারি কর্মচারীদের পদোন্নতির জন্য প্রয়োজন সততার শংসাপত্র। এবার বিষয়টি নিয়ে রাজ্য সরকার করা মনোভাব গ্রহণ করল। ফের নির্দেশিকা জারি করা হয়েছে।
পদোন্নতির জন্য লাগবে সততার শংসাপত্র- রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নির্দেশিকা pic.twitter.com/MpmlliFM52
— TOB DIGITAL (@DigitalTob) November 21, 2024
পদোন্নতির জন্য অবশ্যই প্রয়োজন সততার শংসাপত্র। রাজ্য সরকারের ৫১ টি দপ্তরের কর্মীদের জন্যই এই ব্যবস্থা। আইএএস, ডব্লু বি সি এস অফিসাররা সঠিক সময় জমা দিলেও অন্যান্য সাধারণ কর্মীরা অনেক ক্ষেত্রেই তা জমা দিচ্ছেন না। মূলত সরকারি কাজে সরকারি কর্মীদের স্বচ্ছতা বজায় রাখার জন্যই সততার শংসাপত্র প্রয়োজন। নতুন করে নির্দেশিকায় রাজ্য সরকার জানিয়ে দিল, পদোন্নতি পেতে গেলে সততার শংসাপত্র দপ্তরের ক্যাডার কন্ট্রোলিং অথরিটির কাছ থেকে নিতে হবে এবং তা নির্দিষ্ট অ্যাপ্রেইজালের সঙ্গে জমা দিতে হবে।





