রাজ্যের খবর

Ghatal: ঘাটাল মাস্টার প্ল্যানের পাঁচটি স্লুইলিসগেট তৈরির কাজ পরিদর্শন করলেন মানস ভুঁইয়া

জ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানে

Truth Of Bengal: ঘাটাল (Ghatal) মাস্টার প্ল্যানের পাঁচটি স্লুইলিসগেট তৈরীর কাজ পরিদর্শন করে সেচ দফতরের  আধিকারিকদের কাজের গতি অবিলম্বে বাড়াতে হবে বলেও নির্দেশ দিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানে। এপারেই শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের পাঁচটি স্লুইলিসগেট তৈরির কাজ। [

আরও পড়ুন: Shubhangshu Shukla: অবশেষে দিন ঠিক হল শুভাংশু শুক্লাদের মহাকাশ যাত্রার]

কয়েক মাস ধরে তৈরি হচ্ছে ঘাটালে শিলাবতী ও দাসপুরে রূপনারায়ণ নদীর উপর পাঁচটি স্লুইলিসগেট। শনিবার সেই পাঁচটি স্লুইলিসগেট (Ghatal) তৈরীর কাজ পরিদর্শন করে সেচ দফতরের আধিকারিক সহ প্রসাসনিক আধিকারিকদের কাজের গতি বাড়াতে বলেন রাজ্যের জল সম্পদ ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।

[ Facebook: https://www.facebook.com/truthofbengal]

এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সেচ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈইন, পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক খুরশিদ আলী কাদরী, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ জেলা ও মহকুমা প্রশাসনের একাধিক আধিকারিক। পরিদর্শন শেষে ঘাটালে জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন বলে জানা যায়।

 

Related Articles