রাজ্যের খবর

Ghatal Flood: এক সপ্তাহেরও বেশি সময় জলমগ্ন ঘাটাল, জলযন্ত্রণা থেকে কবে মুক্তি?

এখনও পর্যন্ত ঘাটাল পৌরসভার ১৩টি ওয়ার্ড এবং ঘাটাল ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায় জলমগ্ন অবস্থা বজায় রয়েছে।

সুমন মন্দলঃ বর্ষা শুরু হতেই দুর্যোগ যেন পিছু ছাড়ছে না ঘাটালবাসীর। টানা বৃষ্টিতে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে ঘাটাল পুর এলাকা ও গ্রাম পঞ্চায়েতগুলির বিস্তীর্ণ অংশ। প্রায় এক সপ্তাহ ধরে জলবন্দি অবস্থায় রয়েছেন হাজার হাজার মানুষ। এখনও পর্যন্ত ঘাটাল পৌরসভার ১৩টি ওয়ার্ড এবং ঘাটাল ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায় জলমগ্ন অবস্থা বজায় রয়েছে (Ghatal Flood)।

দুর্গত এলাকায় ডুবে রয়েছে রাস্তাঘাট, রাজ্য সড়ক, স্কুল ও দোকানপাট। জরুরি প্রয়োজনে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা ও ডিঙি। প্রশাসনের তরফে অবশ্য ত্রাণ ও চিকিৎসা পরিষেবা চালু রাখা হয়েছে। বিভিন্ন এলাকায় চলছে মেডিক্যাল ক্যাম্প, রান্না করা খাবার বিতরণ এবং পানীয় জলের জোগান। প্লাবিত অঞ্চলগুলিতে উদ্ধারকাজের জন্য মোতায়েন রয়েছে সিভিল ডিফেন্স বাহিনী (Ghatal Flood)।

আরও পড়ুন: Subhanshu Shukla Returns: ১৮ দিন অপেক্ষার অবসান, পৃথিবীতে ফিরলেন ভারতীয় নভশ্চর শুভাংশু সহ মহাকাশচারীরা

তবে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন— “এই জলকষ্ট থেকে কবে মুক্তি মিলবে? কারণ বৃষ্টির প্রভাব এখনও কাটেনি। নতুন করে আবহাওয়ার পরিবর্তন ও নিম্নচাপের আশঙ্কায় ফের দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। চন্দ্রকোনা, দাসপুর–সহ আশেপাশের নদীগুলির জলস্তরও বাড়ছে, তৈরি হয়েছে নতুন করে প্লাবনের সম্ভাবনা (Ghatal Flood)।

চন্দ্রকোনার শিলাবতী ও কেঠিয়া নদীর একাধিক বাঁধ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত। নদীর জল আরও বাড়লে, ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে প্লাবনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার মানুষজন। গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগে নৌকা নামিয়ে পারাপারের ব্যবস্থা করছেন। শিশুসহ প্রবীণরাও বাধ্য হয়ে প্রতিদিন সেই ঝুঁকি নিচ্ছেন।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

এদিকে, এখনও বর্ষার এক মাসও পেরোয়নি। তার মধ্যেই ঘাটালবাসী পরপর তিনবার ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছেন। কৃষিকাজ থেকে জনজীবন—সব কিছুই বিপর্যস্ত। স্থানীয়দের আশঙ্কা, নতুন করে বৃষ্টি নামলে পরিস্থিতি আরও জটিল হবে।বর্তমানে প্রশাসন সজাগ রয়েছে ঠিকই, কিন্তু প্রকৃতির রোষ কবে কমবে, আর মানুষ কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে—তার উত্তর এখনও অধরা (Ghatal Flood)।

Related Articles