খেলা

Mohamed Salah: আবার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন লিভারপুলের সালাহ

এই নিয়ে তিনিবার এমন খেতাব জয়ের অধিকারী হলেন মিশরীয় তারকা। সালাহ পিএফ-র প্রথম বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ২০১৮ সালে।

Truth of Bengal: আবারও প্রফেসনাল ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচনে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন লিভারপুলের তারকা ফুটবলার মহম্মদ সালাহ। এই নিয়ে তিনিবার এমন খেতাব জয়ের অধিকারী হলেন মিশরীয় তারকা। সালাহ পিএফ-র প্রথম বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ২০১৮ সালে। তারপর দ্বিতীয়বারের জন্য তিনি এই খেতাব জয় করেন ২০২২ সালে। এবং এরপর ২০২৪-২৫ মরসুমে ফের বর্ষসেরা ফুটবলারের সম্মানে নির্বাচিত হলেন (Mohamed Salah)।

আরও পড়ুনঃ Tecno Spark: বাজেট স্মার্টফোনে নতুন চমক! মাত্র ১০ হাজারেই 5G

সালাহ অলরেডসদের শিবিরে যোগ দিয়েছিলেন ২০১৭ সালে। তারপর গত মরসুমে আর্নে সল্টের দলের হয়ে ২৯টি গোলের পাশাপাশি ১৮টি অ্যাসিস্টও রয়েছে তাঁর দখলে। এবং তাঁর এই পারফরম্যান্স লিভারপুলের ইপিএল জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছিল। তবে এবারের পিএফ-র এই বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে সালাহর সঙ্গে তালিকায় ছিলেন সালাহর বর্তমান দলীয় সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিউক্যাসেল তারকা অ্যালেকজান্ডার ঈশাক, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্ডেজ, আর্সেনালের ডিক্ল্যান রাইস এবং চেলসির কোলে পারমার (Mohamed Salah)।

প্রসঙ্গত, চলতি মরসুমে সালাহর লিভারপুল ছাড়ার বিষয়ে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কেননা মিশরীয় তারকার দিকে নজর ছিল সৌদির এক ক্লাবের। কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। আরও দুই বছরের জন্য লিভারপুলেই থেকে গেলেন মহম্মদ সালাহ।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

এছাড়া সালাহর পাশাপাশি পুরুষদের বর্ষসেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন অ্যাস্টনভিলার মিডফিল্ডার মরগার্ন রজার্স। তিনি লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও গোল করেছিলেন। এছাড়া মহিলাদের সেরা নারী ফুটবলারের পুরস্কার জয় করেছেন আর্সেনালের স্প্যানিশ মিডিও মারিওনা কালদেন্তেই। এদের পাশাপাশি ইংল্যান্ডের প্রাক্তন জাতীয় কোচ স্যার গ্যারি সাউথগেটকে দেওয়া হয়েছে পিএফএ-র মেরিট অ্যাওয়ার্ড (Mohamed Salah)।

এক নজরে দেখে নেওয়া যাক পিএফ-র কে কোন পুরস্কার জয় করেছেন

পুরুষদের বর্ষসেরা ফুটবলার-মহম্মদ সালাহ (লিভারপুল)

মহিলা বর্ষসেরা ফুটবলার- মারিওনা কালদেন্তেই (আর্সেনাল)

বর্ষসেরা তরুণ ফুটবলার- মরগ্যান রজার্স (অ্যাস্টন ভিলা)

বর্ষসেরা তরুণ নারী ফুটবলার- অলিভিয়া স্পিথ (আর্সেনাল)

চ্যাম্পিয়নশিপ বর্ষসেরা ফুটবলার- জেমস ট্র্যাফোর্ড (বার্নলি)

লিগওয়ান বর্ষেসেরা ফুটবলার-রিচার্ড কোনে (উইকোম্বে ওয়াল্ডার্স)

লিগ টু বর্ষসেরা ফুটবলার-মাইকেল চিক (ব্রমলি)

Related Articles