রাজ্যের খবর

দাউ দাউ করে জ্বলছে ঢালাই কারখানা, হাওড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Fire breaks out in Howrah factory

Truth Of Bengal: ঢালাই কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। শনিবার দুপুরবেলা হাওড়ার দাসনগরের কারখানায় আচমকাই আগুন লেগে যায়। আর সেইসময় বেশ কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন বলে খবর।  আচমকাই আগুন লাগায় খানিক ভয় পেয়ে যান শ্রমিকরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুর ২টো ৩৫ নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে। শ্রমিকরা দেখতে পান হিট চেম্বারে দাউদাউ করে আগুন জ্বলে উঠছে। তবে কী করে আগুন লাগল তা এখন স্পষ্ট নয়। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। স্থানীয়রা জানিয়েছেন, ‘ আমাকে কারখানা থেকে ফোন করে আগুন লেগে যাওয়ার খবর ঞ্জানান হয়। আমি ঘটনাস্থলে এসে দমকলকে খবর দিই। ঘটনাস্থলে ৩টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।‘

শেষ পাওয়া খবর অনুসারে,বিকেল ৪টে ৪৫ নাগাদ এই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। তবে স্বস্তির বিষয় এই ঘটনায় এখন কোন হতাহতের খবর আসেনি। এদিনে এই আগুন লাগার ঘটনায় আবার কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। পুরো বিষয়টি খতিইয়ে দেখছে পুলিশ।

Related Articles