রাজ্যের খবর

CBI: সিবিআই-কে ‘বোগাস’ বলছে তরুণী চিকিৎসকের পরিবার, ধোঁয়াশায় বিচার প্রক্রিয়া

আরজি করের নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া চিকিৎসক এবং অন্য স্বাস্থ্যকর্মীদের সংগঠন 'অভয়া মঞ্চ'-এরও সেই একই দাবি।

Truth of Bengal: ২০২৪-এর ৯অগাস্ট,আরজিকর মেডিক্যাল কলেজের চিকিত্সকের দেহ উদ্ধার,সারা বাংলাকে উত্তাল করে তোলে। তরুণী চিকিত্সকের অকালমৃত্যু আপামর বাংলার মানুষকে নাড়া দেয়।রাত দখল থেকে পথে নেমে প্রতিবাদ,সবই দেখা যায় শহরের নানা প্রান্তে। জুনিয়র চিকিত্সক থেকে সাধারণ নাগরিক সবাই প্রতিবাদে গর্জে ওঠেন।১ বছর পর সেই আরজি কর কাণ্ডের ঘটনায় বিজেপি ছাড়া অরাজনৈতিক কোনও মুখকেই দেখা গেল না ?  বিভ্রান্ত মানুষদের হতাশার সুর জোরালো হল বলেই অনেকের অভিমত।পিছনে ফিরে তাকালে বিষয়টি স্পষ্ট হবে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ২৪ঘন্টার মধ্যে ১০অগাস্ট গ্রেফতার করে সঞ্জয় রাই নামে এক সিভিক ভলেন্টিয়ারকে।তাতেও লালবাজারের উপর  আস্থা রাখতে পারেনি নির্যাতিতার পরিবার। দাবি করেন,সিবিআই তদন্তের। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সত্যসন্ধান করবে বলে আশা করেন তাঁরা।সিবিআই তদন্তে নেমে সঞ্জয় রাই ছাড়া দ্বিতীয় কাউকে গ্রেফতার করতে পারেনি। বিচার পেতে স্বজনহারা পরিবার আদালতে আর্জি জানায়।(CBI)

[আরও পড়ুনঃ Lords: সুবর্ণ সুযোগ, দেরি না করে ৫ হাজার টাকা খরচ করে কিনে নিন লর্ডসের ঘাস]

এরপরেও নির্যাতিতার পরিবার, দাবি করেন তাঁরা  ন্যায় বিচার এখনও পাননি। আরজি করের নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া চিকিৎসক এবং অন্য স্বাস্থ্যকর্মীদের সংগঠন ‘অভয়া মঞ্চ’-এরও সেই একই দাবি। ন্যায্য বিচারের দাবিতে গত এক বছর ধরে বিভিন্ন সময়ে পথে নেমে প্রতিবাদ জানিয়েছে ‘অভয়া মঞ্চ’।নির্যাতিতার পরিবারের ডাকা নবান্ন অভিযানে দেখা যায়নি চিকিত্সকদের। ছিল না নাগরিক সমাজের পরিচিত মুখেরা। এই অবস্থায় নাগরিক মহলের প্রশ্ন,নির্যাতিতার মা-বাবা’র রাজ্যের প্রতি অনাস্থা(CBI)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

আস্থা রেখেছিলেন সিবিআই-এর প্রতি।এখন সিবিই-কে ‘বোগাস’ বলে তোপ,অনাস্থা প্রকাশ সিবিআই-এর প্রতি।নবান্ন অভিযানে যে বিজেপি রয়েছে তাঁদের সরকারের প্রতি কী নির্যাতিতার পরিবারের ভরসা আছে ? সেই প্রশ্নটাও বড় হয়ে উঠছে। এরমধ্যে দেখা গেছে, নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাতে অভিমান হয়েছিল।সেই অভিমান কী মিটেছে,তাতেও সন্দেহ কাটছে না। কারণ দিল্লি সরকারের নারীশক্তি সম্মান ফিরিয়ে দিয়েছেন নিহত চিকিত্সকের পরিবার।(CBI)

সাধারণ মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজছে।নাগরিক মহলও বাংলার এই ঘটনায় বিজেপির রাজনীতির পাশার চাল থেকে দূরে থাকতে চাইছে।অনেকেই বলছেন,এরপরেও কী কিস্তিমাত হবে  বিজেপির।বিশৃঙ্খলার চেনা ছবি তুলে ধরে কী গেরুয়া শক্তি ফায়দা তুলতে পারবে ?উত্তরটা অজানাই।

 

Related Articles