Uncategorized

Rakhi Celebration: সিউড়ি যৌনপল্লিতে উৎসবের আমেজ, পৌরসভার চেয়ারম্যানকে রাখি পরালেন যৌনকর্মীরা

এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ সিউড়ি পৌরসভার একাধিক কাউন্সিলর এবং স্থানীয় প্রতিনিধিরা।

পার্থ দাস, বীরভূম: প্রাণের উৎসব রাখি বন্ধন। বোনেরা ভাইদের হাতে বেঁধে দিলেন ‘রেশম কি ডোরি’। বাংলার সর্বত্রই সেই ছবি নজরে এল শনিবার সারাদিন। বীরভূমে সিউড়ির যৌনপল্লিতে রাখি বন্ধন উৎসব পালন করা হল শনিবার সকালে। এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ সিউড়ি পৌরসভার একাধিক কাউন্সিলর এবং স্থানীয় প্রতিনিধিরা। একটি ছোট্ট কিন্তু আন্তরিক অনুষ্ঠানের মাধ্যমে রাখি বন্ধন উৎসব পালন করা হল, যেখানে যৌনকর্মী মহিলারা পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ আমন্ত্রিত অতিথিদের হাতে রাখি বেঁধে দিলেন (Rakhi Celebration)।

আরও পড়ুন: CBI: সিবিআই-কে ‘বোগাস’ বলছে তরুণী চিকিৎসকের পরিবার, ধোঁয়াশায় বিচার প্রক্রিয়া

ভাই-বোনের সম্পর্ককে অটুট রাখতে এই অভূতপূর্ব দৃশ্য সমাজের কাছে বার্তা দিতে এক দিশা দেখাল। যৌনপল্লীর মহিলারা, যাঁরা সমাজে বিচ্ছিন্ন হয়ে বসবাস করেন, এদিন তাঁরাও কারও বোন বা দিদি হিসাবে পরিচিত হলেন। তাঁরা রাখি বন্ধন উৎসব পালন করলেন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। চন্দনের ফোঁটা দিয়ে একে একে অতিথিদের রাখি পরালেন তাঁরা। যেখানে চেয়ারম্যানের পক্ষ থেকেও রাখি পরিয়ে দেওয়া হল যৌনকর্মী মহিলাদের হাতে। সব মিলিয়ে এই রাখি বন্ধন উৎসবে ভাইবোনের অটুট মিলনক্ষেত্র তৈরি হল সিউড়ি রেলস্টেশন যৌনপল্লি এলাকায় (Rakhi Celebration)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

Related Articles