খেলা

Lords: সুবর্ণ সুযোগ, দেরি না করে ৫ হাজার টাকা খরচ করে কিনে নিন লর্ডসের ঘাস

আর যদি কারোর সামনে সুযোগ আসে সামর্থের মধ্যে থাকা অর্থের বিনিময়ে লর্ডসের খানিকটা অংশের মালিক হওয়ার, তাহলে তো কথাই নেই।

Truth of Bengal: বিশ্বের প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে লর্ডসের মাঠে একবার অন্তত মাঠে নেমে খেলার। ঠিক তেমনই ক্রিকেটপ্রেমীদেরও স্বপ্ন থাকে লর্ডসের মাঠে একবার প্রিয় দলের ম্যাচ দেখার। আর যদি কারোর সামনে সুযোগ আসে সামর্থের মধ্যে থাকা অর্থের বিনিময়ে লর্ডসের খানিকটা অংশের মালিক হওয়ার, তাহলে তো কথাই নেই। এমন সুযোগ পেলে যে কেউই যে ঝাঁপাবেন তা বলার অপেক্ষা রাখে না। (Lords)

[আরও পড়ুনঃ Eklavya Project: এবার বিনামূল্যে কোচিং! পূর্ব বর্ধমান পুলিশের নতুন প্রকল্প ‘একলব্য’-এর যাত্রা শুরু]

বিশ্বাস না হলেও এবার সেই সুযোগ সামনে উপস্থিত হয়েছে। কারণ এমসিসি সিদ্ধান্ত নিয়েছে মাত্র ৫,০০০ হাজার টাকা খরচ করলেই আপনি হতে পারবেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা গ্ল্যামারাস ক্রিকেট স্টেডিয়ামের ২২ গজের খানিকটা অংশের মালিক। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে শুধু ক্লাব সদস্যরাই নন, এই অংশের মালিক হওয়ার সুযোগ পাবেন সাধারণ মানুষেরাও। (Lords)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এই বিষয়ে এমসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে লর্ডসের পিচের ১.২ X.০৬ অংশের মাটি বিক্রি করা হবে। যার দাম রাখা হয়েছে মাত্র ৫০ পাউন্ড। অর্থ্যাৎ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ হল মাত্র পাঁচ হাজার টাকা। এদিকে কেন হঠাৎ এমসিসি-র পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হল সেই বিষয়েও কৌতুহল জাগছে আপামর ক্রিকেটপ্রেমীদের মধ্যে।(Lords)

এই বিষয়ে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, লর্ডসের মাটি বিক্রে করে যে অর্থ সংগ্রহ হবে তার ১০ শতাংশ যাবে এমসিসি ফাউন্ডেশনে। এবং বাকিটা ব্যয় করা হবে ভবিষ্যৎ ক্রিকেটের উন্নতির স্বার্থে।