রাজ্যের খবর

Road Inauguration: মালতিপুরে ৪০ লক্ষ টাকার ঢালাই রাস্তা, উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী 

MLA Abdur Rahim Boxi inaugurates 356 m cement road in Malatipur with ₹40 lakh from North Bengal Development Fund.

Truth Of Bengal: মালদা: এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন বিধায়ক(Road Launch)। আজ মালতীপুর বিধানসভা কেন্দ্রের মালতিপুর অঞ্চলের গঙ্গাদেবী খাড়িপাড়া গ্রামের আব্দুল হকের বাড়ি থেকে আবু তালেবের বাড়ি পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তহবিল থেকে ৪০ লক্ষ টাকা অর্থ বরাদ্দ ব্যয়ে ৩৫৬ মিটার ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক মাননীয় আব্দুর রহিম বক্সী মহাশয়।

[আরও পড়ুনঃ Khejuri: খেজুরি মৃত্যু মামলা: সিআইডিকে ঘটনার তদন্তের দায়িত্ব দিল আদালত]

সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা , ব্লক সভাপতি আবু কালাম আজাদ , অঞ্চল সভাপতি পলাশ , পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আশরাফুল হক সহ প্রমুখ। এদিন বিধায়ক জানান এই রাস্তার অবস্থা খুব খারাপ ছিল(Road Launch)। বৃষ্টি হলে কর্দমাক্ত অবস্থা হয়ে থাকতো এই রাস্তা। তাই এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তা তৈরি করার।

FB POST:https://www.facebook.com/truthofbengal

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় সেই দাবি আজ পূরণ হওয়ায় এলাকাবাসী খুব খুশি। তারা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে(Road Launch)। অপরদিকে এই পাকা রাস্তা হওয়াতে খুশি এলাকাবাসীরা তারা সাধুবাদ জানাচ্ছেন বিধায়ক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।