রাজ্য পুলিশের ডিজির নামে ফেক ফেসবুক! রাজস্থান থেকে গ্রেফতার মূল পাণ্ডা…
Fake Facebook In The Name of State Police DG

The Truth Of Bengal: ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারনা চক্র।রাজ্য পুলিশের ডিজি অফিসারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাদের নিচু তলার অফিসারদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো। শুধু তাই নয়, সমস্যার কথা জানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণা চক্র। এই চক্রের হদিশ পেয়ে এক পান্ডাকে গ্রেফতার করলো বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। রাজস্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনদিনের ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হয়েছে। আজ তাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে।
বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের নজরে আসে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, তাঁর নামে একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। এবং সেখান থেকে তার নিচু তলার কর্মীদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। যারা এই ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করছে তাদেরকে মেসেঞ্জারে এসএমএস করা হচ্ছে যে তিনি একটি মিটিংয়ে রয়েছেন ফোন করতে পারছেন না তিনি একটি সমস্যার মধ্যে পড়েছেন তার টাকার প্রয়োজন। তাড়াতাড়ি সেই টাকা পাঠিয়ে দেওয়ার জন্য।
বিষয়টি নজরে আসতেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ একটি সুয়ো মোটো কেস করেন। তদন্ত শুরু করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্ত করতে গিয়ে জানতে পারে এই চক্রটি রাজস্থান থেকে চালানো হচ্ছে। এরপরেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের একটি টিম রাজস্থান গিয়ে অভিযুক্ত যুবক রাহিস কে গ্রেফতার করে।
তিন দিনের ট্রানজেট রিমান্ডে তাকে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ নিয়ে আসে। তাকে বিধাননগর মহাকুমা আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে শুধু এই রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যের ডিজি র্যাঙ্কের অফিসারদের ফেক ফেসবুক একাউন্ট খুলে তাদের নিচু তলার কর্মীদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিত। যারা ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করতো তাদের কাছে বিভিন্ন অজুহাতের টাকা ডিমান্ড করতো। এইভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে এই যুবক প্রতারণা করেছে। পুলিশ মনে করছে এই চক্রের সাথে একটি বড় গ্যাং রয়েছে।
Free Access






