কলকাতা

Cabinet Meeting: সাত দিনের মধ্যে ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক

আগস্ট মাসের প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৫ তারিখ।

জয় চক্রবর্তী: সোমবার ১১ তারিখ আগস্ট মাসের প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। ‌মোটামুটি ধরে নেওয়া হয় প্রতিমাসে দুটো করে মন্ত্রিসভার বৈঠক হয়। ফের মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে (Cabinet Meeting)। আগামী ১৮ আগস্ট রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে।

[আরও পড়ুন: Peak Ascent: অনামী শৃঙ্গে প্রথম সাফল্য, ইতিহাস গড়লেন সোনারপুরের শুভেন্দু]

আগস্ট মাসের প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৫ তারিখ। মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফর ছিল বলে তা পিছিয়ে ১১ তারিখ করা হয়। তবে সাত দিনের মধ্যে আবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে (Cabinet Meeting)। বেশকিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে। ১৮ তারিখ সোমবার বিকেল চারটের সময় নবান্নতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে।

FB POST: https://www.facebook.com/share/v/1GDYFLtBkk/

Related Articles