রাজ্যের খবর
দীর্ঘ জল্পনার অবসান,অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম কাজল শেখের
Ending long speculation, Kajal Sheikh bows at Anubrata Mandal's feet
Truth Of Bengal: সোমবার ইলামবাজারের জয়দেবে মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেব কেন্দুলী মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।
দীর্ঘ জল্পনার অবসান,অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম কাজল শেখের pic.twitter.com/iTpZ7aU85r
— TOB DIGITAL (@DigitalTob) January 13, 2025
অনুব্রত ও কাজলের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই সামনে আসলেও এবার সম্পূর্ণ উল্টো ছবি দেখা গেল সরকারি অনুষ্ঠানের মঞ্চে। তাহলে কি জেল থেকে বেরিয়ে আসার পর আবারও বীরভূমের রাজনীতিতে প্রধান ভূমিকায় আসতে চলেছেন অনুব্রত?? এদিন কাজল শেখের অনুব্রতকে প্রণামের পর সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বীরভূমের রাজনৈতিক মহলে।






